নাটোরের সিংড়ায় বিয়ের প্রলোভনে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুমন আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের ছিলামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বুধবার রাতে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা সিংড়া থানায় লিখিত অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারিরীক সম্পর্ক করেন যুবক সুমন আলী। পরে ওই ছাত্রীকে বিয়ের অস্বীকৃতি জানালে বুধবার রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভুক্তভোগীকে ছাত্রীর ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।