করোনা ভাইরাস সচেতনতায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে সচেতন ও পরামর্শ দিচ্ছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতার। বৃহস্পতিবার দুপুর ২টায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন গ্রামে বিদেশ ফেরত প্রবাসীর বাড়িতে গিয়ে এ সচেতন ও পরামর্শ দেওয়া হয়। এ সময় থানা কর্মকর্তা ইনচার্জ
বগুড়ার নন্দীগ্রামে মালয়েশিয়া ও সৌদি আরব ফেরত আরও পাঁচজন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ নিয়ে এই উপজেলায় ২৫ জনকে 'হোম কোয়ারেন্টাইনে' নেওয়া হলো। তাদের মধ্যে তিনজনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।বৃহস্পতিবার দুপুরে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন
দূর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জন করার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম, তার স্বামী বিতর্কিত নীলফামারী সদর সাব রেজিস্ট্রার মো. শাহ আলমকে তলব করে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৮ ফেব্রুয়ারি তাদের নোটিশ প্রদান করা হয়েছে। দুদক বগুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা প্রতিষ্ঠানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা’ নামক দুটি করে বই উপহার হিসেবে বিতরণ করা হয়। বুধবার বেলা ১২ টায় উপজেলা হল রুমে এ
বগুড়ার ধুনটে এক সড়ক দূর্ঘটনায় রেজাউল করিম (৪৬)নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন শিশু সহ কমপক্ষে ৬জন। একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুঝি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার সকালে উপজেলার শেরপুর-ধুনট সড়কের বথুয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনা নিহত রেজাউল করিম শাজাহানপুর উপজেলার
বগুড়া- সোনাতলা -সারিয়াকন্দি নির্বাচনী আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই ঘোলাতে আকার ধারন করছে। তারই ধারাবাহিকতায় এবা একই স্থানে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে সারিয়াকান্দিতে ক্ষমতাসিন আওয়ামী লীগের ও বিএনপির নেতা-কর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার তাজুর পাড়া এলাকায়।
বগুড়ার শেরপুরে মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে শেরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ
বগুড়ায় ইতালি ফেরত এক যুবককে নিয়ে বগুড়া শহরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ঘটনাটি শহরে উত্তর চেলোপাড়া এলাকায় করোনাভাইরাস সন্দেহে ইতালি ফেরত সেই যুবকসহ পরিবারকে অবরুদ্ধ করে ক্ষুব্ধ এলাকাবাসী। পরে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা ঘটনা স্থলে গিয়ে তাদের ১৪ দিন বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা নিশ্চিত করলে
বগুড়ার আদমদীঘিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্ভোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি
বগুড়ার আদমদীঘি থানার পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকালে জনসচেতনা লক্ষে করোনা ভাইরাসের সচেতনামুলক লিপলেট বিতরন করা হয়েছে। আদমদীঘি বাসষ্ট্যান্ড এলাকার যানবাহন, দোকান পাটসহ বাজার এলাকায় এই লিফলেট বিতরন করেন, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেল এইচ এম এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন ওসি জালাল উদ্দীন, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, সান্তাহার