বগুড়ার আদমদীঘিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্ভোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদে চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ বিন রশিদ, থানার ওসি জালাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার দেওয়ান শহিদুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে ১০ ভিক্ষুককে বাড়ি ও ছাগল প্রদান, ১৮টি দুর্যোগ সহনীয় বাড়ি হস্তান্তর করা হয়।