বগুড়ার আদমদীঘি থানার পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকালে জনসচেতনা লক্ষে করোনা ভাইরাসের সচেতনামুলক লিপলেট বিতরন করা হয়েছে। আদমদীঘি বাসষ্ট্যান্ড এলাকার যানবাহন, দোকান পাটসহ বাজার এলাকায় এই লিফলেট বিতরন করেন, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেল এইচ এম এরশাদ। এ সময় উপস্থিত ছিলেন ওসি জালাল উদ্দীন, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, সান্তাহার পুলিশ ফাঁড়ী ইনচার্জ আনিছুর রহমান, টিএসআই আব্দুল ওয়াদুদসহ সকল পুলিশ।