নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির দ্বিতীয় দিনে বাছাইয়ে বাদ পড়া ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে শুনানি। দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল শুনানি হয়।
বাজারে পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা চলছে। যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে বলেছেন এবং আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সকাল
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নান্দনিক স্থাপনা এবং দেওয়ালে যারা পোস্টার লাগাবেন তাদের গলায় জুতার মালা পরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন চেয়ে তিনি বলেছেন, নির্বাচন এলেই ঢাকা শহর পোস্টারে ঢেকে যায়।
৫০ জন ব্যাংক কর্মকর্তা, ৪০টি গণনার মেশিন এবং পাঁচ দিনের অক্লান্ত পরিশ্রম এর ফলাফল বিস্ময়কর। ভারতের উড়িষ্যার একটি ডিস্টিলারি (মদ প্রস্তুতকারক) থেকে নগদ ৩৫৩ কোটি রুপি বাজেয়াপ্ত করা হয়েছে। ডিস্টিলারিটি কংগ্রেসের একজন এমপির পরিবারের মালিকানাধীন। এনডিটিভির খবরে বলা হয়েছে, এটি ভারতের কোনো তদন্তকারী সংস্থার সবচেয়ে বড়
ঢাকা-চেন্নাই রুটে দিনদিন বাড়ছে বিভিন্ন যাত্রীদের চাপ। বিশেষ করে চিকিৎসার জন্য প্রতিমাসে কয়েক হাজার যাত্রী বাংলাদেশ থেকে ভারতে যান। তারা মূলত চিকিৎসা করানোর জন্য বেছে নেন কলকাতাকে। তবে, অনেকেই চিকিৎসার জন্য যান দক্ষিণ ভারতে। কলকাতার পরেই চিকিৎসার জন্য সব থেকে বেশি বাংলাদেশি যান চেন্নাই। এ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শিগগিরই ১৪ দলীয় জোটের মধ্যে নির্বাচনি আসন সমঝোতা হবে। এটি নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। সচিবালয়ে নিজ দপ্তরে আজ সোমবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের
জেলার কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট পশ্চিমবাজারে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ লুট ও নৈশপ্রহরী শহীদ উল্যাহকে (৫০) হত্যার ঘটনা উদঘাটন করেছে নোয়াখালী জেলা পুলিশ। এ ঘটনায় লুট হওয়া স্বর্ণ উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টায় নোয়াখালী পুলিশ
রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় মাসুম (২৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। আজ সোমবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে আজ সকালে আমির
দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে (ইসি) চলছে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি। আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার আপিল শুনানি করছেন।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুরু হচ্ছে জাতিসংঘের পাঁচ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। আজ সোমবার শুরু হতে যাওয়া এই সম্মেলনে বাংলাদেশও অংশ নিচ্ছে। জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের কমিশনার আসিয়া খাতুনের নেতৃত্বে দেশের একটি প্রতিনিধিদল সম্মেলনে থাকবে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) তত্ত্বাবধানে দুই বছর পর পর সম্মেলনটি