গাজীপুরে দুর্ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এই রুটে চলা ট্রেনের আপাতত রুট পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার সকালে বিষয়টি সংবাদমাধ্যমকে জানান, ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আজ থেকে যাত্রা শুরু হয়েছে। মেট্রোরেলের একটি স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি উপকণ্ঠে স্থাপিত হয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের জন্য অনেক বড় উপকার হয়েছে। এখন আর দূর থেকে
আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে পারেনি। পরে এ দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। আজ বুধবার সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, গতকাল মঙ্গলবার দিনগত
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বর কেয়ারি প্লাজার সামনে বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট বিজয় সরণি স্টেশনে প্রথমবারের মতো থামল মেট্রোরেল। মেট্রো অন্য স্টেশনগুলো চালু হওয়ার পর যাত্রীদের ভিড় থাকলেও তার উল্টো চিত্র এই স্টেশনে। সরেজমিনে দেখা যায়, স্টেশনের দুই পাশে দুইটি করে ভেন্ডিং মেশিন ও টিকেট ক্রয়ের রুম রয়েছে। বিজয় সরণির মোড়ের দিকে কিছু যাত্রী দেখা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লাগের মনোনয়ন চেয়েও পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন তিনি। তবে, এতেও বাধে বিপত্তি। রিটার্নিং কর্মকর্তা তাকে অবৈধ হিসেবে ঘোষণা করেন। এর বিরুদ্ধে আপিল করে গতকাল সোমবার শুনানি শেষে বৈধতা পায় মাহির মনোনয়নপত্র। এদিকে, মনোনয়নপত্র ফিরে
গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় চার পোটলা গাঁজাসহ মো. সোহেল রানা নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে কারা কমপ্লেক্সে কারারক্ষীদের ব্যারাকে তল্লাশি চালিয়ে সোহেল রানার ট্রাংক থেকে আরও প্রায় এককেজি গাঁজা জব্দ করা হয়। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আগামী বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটিতে সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার
নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করায় এবং ক্রেতারা পেঁয়াজ কেনা কমিয়ে দেওয়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে পেঁয়াজের দাম কমেছে ৩০-৫০ টাকা। আজ মঙ্গলবার সকালে রাজধানী কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজের বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়। বাজার