বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। এদিকে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। আজ মঙ্গলবার সকাল ১০টা ৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার বায়ুর মানের স্কোর হচ্ছে ২১৩
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধ শুরু হয়েছে। অবরোধের প্রথম দিন সকালেই রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম সংবাদমাধ্যমকে এসব
কারাগারের ভেতরে মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়ছে। গত চার বছরে প্রায় সাড়ে ৩০০ কারাবন্দীর মৃত্যু হয়েছে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ কয়েকজন কর্মীসহ এ বছরই জেল হেফাজতে প্রায় ১০০ জন মারা গেছে। সম্প্রতি মারা যাওয়া বন্দীদের অধিকাংশের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। কারা
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বিজয় র্যালি করবে আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত এই বিজয় র্যালিটি অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জেল হেফাজতে মৃত্যু ও হত্যার দায় এড়াতে পারবে না এ সরকার ও মাফিয়া চক্রের কারা কর্মকর্তারা। প্রতিটি মৃত্যু ও হত্যার জন্য তাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, দখলদার সরকার তাদের দখলদারত্ব ধরে
নতুন কারিকুলামে অষ্টম ও নবম শ্রেণির শ্রেণি-শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার অধিদপ্তরের অধীন ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলীর সই করা চিঠিতে এ তথ্য জানানো
বাংলাদেশের বিভিন্ন সমুদ্র বন্দরে জেটি নির্মাণের জন্য নির্দেশ দিয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সামুদ্রিক পর্যটন নীতিমালার খসড়া অনুমোদনকালে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফিংকালে এ তথ্য
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব আর ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে বেড়ে যাওয়া পেঁয়াজের দর আবার কমতে শুরু করেছে ফরিদপুরের বাজারগুলোতে। গত দুই দিনের ব্যববধানে নতুন পেঁয়াজের দর কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা আর পুরোনো পেঁয়াজের দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা করে। আজ সোমবার জেলা শহর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন সংবিধান রক্ষা করার নির্বাচন। নির্বাচন বিরোধী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী দিনগুলোতে প্রতিহত করতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় আজ সোমবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২০
চলতি ডিসেম্বরর প্রথম আট দিনে বৈধ উপায়ে ও ব্যাংকিং চ্যানেলে ৫৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে গড়ে দৈনিক রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ডলার। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তথ্য পর্যালোচনায়