দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপি’র নতুন কোন দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কি-না, সেজন্য জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।এক
অমর একুশে ফ্রেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশ বরেণ্য ব্যক্তিত্বদের দেশের দ্বিতীয় বৃহৎ সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আজ সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাজধানীর ওসামানী স্মৃৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ২১ জন বিজয়ীর হাতে
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো আলাদা শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক
বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূত্রাপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন তিনি। শুক্রবার
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২১) একুশে পদক পেয়েছেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পদক তুলে দেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, স্বর্ণ চোরাচালান, মাদক পাচার এবং মানব পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়েছে। একজন প্রকল্প পরিচালক দুর্নীতি করতে উন্নয়ন প্রকল্পের সব কার্যক্রম স্থবির করে রাখার মতো ঘটনাও ঘটিয়েছে। ফলে ওই প্রকল্পে সরকারকে কমপক্ষে ১০০
সরকার সারাদেশের হাজার হাজার সরকারি সংস্থাকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে ওই নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে ১৮ হাজার ১৩২টি সরকারি সংস্থাকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার কাজ চলছে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো একটি নেটওয়ার্ক মধ্যে থাকলে দেশের মানুষ
১৯ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, শুক্রবার ভাটিকান সিটি সময় দুপুর ১২.০০ টা ও বাংলাদেশ সময় বিকাল ৫.০০ টায় কাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সি.এস.সি.’কে চট্টগ্রামের মেট্রোপলিটন আর্চবিশপ হিসেবে নিয়োগ দান করেন। বাংলাদেশে নিযুক্ত পোপ ফ্রান্সিস-এর প্রতিনিধি এবং ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ
আমি আমার জন্মস্থান রাঙ্গুনিয়ায় যাওয়া অধিকার পাচ্ছিনা। এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে বৌদ্ধ আধ্যাত্মীক ধর্ম গুর ভদন্ত শরণংকর থের ভান্তেকে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া ফলাহারিয়ায় জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহারে নিজ মন্দিরে ফিরে যেতে নানা প্রতিবন্ধকতা দেখাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।অপরদিকে শরণংকর বলছেন, তিনি নাকি সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করেন।
মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৩৭ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪০৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪২