বিএনপি নেতাদেরকে লজ্জা পরিহার করে করোনা টিকা নেয়ার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনা ভ্যাকসিন নেয়ার পর ‘বিএনপি শুরু থেকে করোনা টিকার বিরুদ্ধে অপপ্রচার চালালেও বিএনপি নেতারা এখন করোনা টিকা নিচ্ছেন’ এ
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।
মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩১৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৪৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪১
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টেলিভিশনের সাম্প্রতিক ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উভয়পক্ষের শুনানি শেষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন
করোনার টিকার দ্বিতীয় ডোজ যতো দেরিতে নেয়া হবে তা ততো কার্যকর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন তথ্য দেয়ার পর বাংলাদেশ দ্বিতীয় ডোজের সময়সীমা ৮ সপ্তাহ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার সকালে, রাজধানীর মিরপুরে বাংলাদেশ ডেন্টাল হাসপাতালে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, প্রথম টিকা নেবার
'সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপিই নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন,'ক্ষমতার জন্য বিচ্ছিন্ন হয়ে, দেশে-বিদেশে ধন্না দিচ্ছে যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয়।' বিএনপির
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আট আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের দণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে। এটিই ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান গত ১০ ফেব্রুয়ারি আলোচিত এ মামলার রায় ঘোষণা
বিদেশে বাংলাদেশের সরকার ও রাষ্ট্রের সুনাম ও মর্যাদার হানি ঘটানোর অভিযোগে আল জাজিরার সামিসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা গ্রহণের
জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিক্ষোভ সমাবেশে সমাবেশে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশে নেতাকর্মীরা বলেন, সরকারের হুমকি বা পুলিশি হামলায় তারা ভীত নন। প্রতিরোধের মানসিকতা ও প্রস্তুতি নিয়েই সমাবেশে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন হাইকোর্ট। গত ১ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো.