প্রশাসনের আশ্বাসে অবশেষে হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সব হলেই আবারো তালা দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সব বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের আল বিরুনীসহ চারটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত
চলতি বছরের মধ্যে বাস রুট রেশনালাইজেশনের প্রস্তাবিত ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস রুটের প্রথম পাইলটিং শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এই রুটে প্রতি কিলোমিটারের জন্য ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে বলেও
হল খুলে দেয়ার দাবি থেকে সরে আসছে না দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকার বিশ্ববিদ্যালয় ও হলগুলো খোলার তারিখ ঘোষণা করলেও তা মানতে নারাজ অনেকেই। অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলোর সব হল খুলে দেয়ার দাবি তাদের। হল খুলে দেয়ার দাবি তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোর তালা ভেঙ্গে হলে অবস্থান শুরু করেন
কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছর। মরুর দেশে এমন বৈশ্বিক এক আয়োজনের জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে দেশটির। কাতার সেই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের ম্যান্ডেট পায় ১০ বছর আগে। কিন্তু তাদের বিশ্বকাপ আয়োজনের ‘স্বাদ’ মেটাতে গত এক দশকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসী শ্রমিকের প্রাণহানি ঘটেছে। দেশটিতে
“বিজ্ঞান জাদুঘরের বিমান জোনকে আরও আধুনিকায়ন করে একে বিমান প্রকৌশল জ্ঞান চর্চার আদর্শ কেন্দ্রে পরিণত করা হবে। বিজ্ঞান জাদুঘরে শিক্ষার্থীরা এসে যেন নিস্কলুষ বিনোদন এবং নিরেট জ্ঞানার্জনের উৎস হিসেবে আস্থা রাখতে পারে, সে লক্ষ্যে এর উন্নয়ন অব্যাহত রাখা হবে। তবে এজন্য কর্মকর্তা-কর্মচারীদের সৎ ও নিবেদিত
করোনা ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান। এ সময় করোনার টিকাদান কর্মসূচি সফলভাবে কার্যকর করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। সাক্ষাতে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রশাসনের খন্দকার মোস্তাকদের দুর্নীতির কারণে আদিবাসী সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সরকার। ২৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘আদিবাসী সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপর্যুক্ত
মহামারি করোনা ভাইরাসে আগের দিনের চেয়ে মৃত্যু প্রায় তিনগুণ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৭৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯৯ জনের শরীরে। এ নিয়ে
এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ ছাড়া রেজিস্ট্রেশন হয়েছে ৩৬ লাখের বেশি। তিনি বলেন, দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটি মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম। এরইমধ্যে ২০ লাখ ডোজ উপহার দিয়েছে তারা।