সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন। শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাহবুবুর রহমান সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের বাবা। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান অ্যাডভোকেট মাহবুবুর রহমানের জানাজা বাদ আছর রাজধানীর বারিধারা
রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। এ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে দলটির নেতাকর্মীরা একাধিক গাড়িতে ভাঙচুর চালান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দেখা যায়, সকাল সাড়ে ১০টায় ধোলাইখাল মোড় থেকে
যারা উন্নয়নের সমালোচনা করেন তারা দেশকে অস্থিতিশীল করার কাজে লিপ্ত। কোনো অপশক্তিকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর পোরশা উপজেলা চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন আলোচনা সভায় ঢাকায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। মন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা জিপিওতে শুরু হয়েছে বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত স্মারক ডাকটিকিট প্রদর্শনী। শনিবার ভার্চুয়ালি ঢাকা জিপিওতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ডাক অধিদপ্তর ও বাংলাদেশ ফিলাটেলিক সংগঠনগুলো এই প্রদর্শনীর আয়োজন করে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মোদি সাহেব বলেছেনÑ ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি জেলে গিয়েছিলেন। তিনি কোন জেলে ছিলেন? উনি (মোদি) কি তখন পাকিস্তানের পক্ষে ছিলেন? কোনো ভারতীয় নেতা তো ৭১ সনে জেলে যাননি। উনি ৫০ বছর পর আজকে এ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের মাধ্যমে যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তা পাকিস্তানের অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী ছিল। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় ও ব্যাপক তা-ব চালায় ইসলামি সমমনা দলগুলো। গত শুক্রবার দুপুরে জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারিতে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হেফাজত কর্মীদের হামলার পর সংঘর্ষে চারজন নিহত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য র্যালি আয়োজন সেনাবাহিনী। শনিবার সাভার সেনানিবাসে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহীনুল হক। র্যালিটি সেনানিবাসের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশিক্ষণ মাঠে এসে শেষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের সঙ্গে ভারত ওতপ্রোতভাবে জড়িত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপনে যোগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থিতিশীল ও রাজনৈতিক-অর্থনৈতিকভাবে সক্ষম দক্ষিণ এশিয়া গঠনে ভারতকে নেতৃত্বের ভূমিকা নেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বর্তমানে
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বিশিষ্ট সঙ্গীত শিল্পী নমিতা ঘোষ আর নেই। গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ৩ ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শনিবার দুপুর ১টায়