মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগে দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে সরকার। রক্ত ঝরানোর জন্য ও প্রাণ যাওয়ার জন্য সরকার দায়ী, তার জবাব সরকারকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে শুক্রবার (২৬ মার্চ) সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে অন্তত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৯ মার্চ) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (২৬ মার্চ) সংঘর্ষের
যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুসলিমরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে বিয়ে, ওয়াজ মাহফিল, পিকনিকসহ বেশ কিছু বিষয়ে বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি—এসব এলাকায় যাওয়া-আসা বন্ধ করার কথাও বলেছেন তিনি। জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি তাহলে
ফের ৪৩তম বিসিএসএস-এ আবেদনের সময়সীমা বাড়ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, এখনো অনেক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষা শেষ না হওয়ায় সকলের কথা বিবেচনা করে ৪৩তম বিসিএসসে আবেদনের সময় বাড়ানো হবে। তবে কত দিন সময় বাড়ছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
আগামী অর্থবছরের (২০২১-২২) বাজেটে সর্বোচ্চ সীমার চাহিদা বেঁধে দিয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। চিঠি পেয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে উল্টো চিঠি দিচ্ছে অর্থ মন্ত্রণলয়ে। এ নিয়ে কিছুটা অস্বস্তিতে পরছে অর্থ মন্ত্রণালয়। করোনা মহামারির সময়ে অর্থ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সর্বোচ্চ বরাদ্দ যথেষ্ট
সাম্প্রদায়িক অপশক্তির সহিংস অপতৎপরতা রুখতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৮ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মনে করছেন, হেফাজতে ইসলামের সঙ্গে জঙ্গি সংগঠনগুলো সম্পৃক্ত হয়ে থাকতে পারে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যা ও হামলার প্রতিবাদে রোববার হরতাল পালন করছে হেফাজতে ইসলাম। এদিন দেশের
রাজধানীর রায়েবাজার এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে আটক করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে নিপুণকে আটক করা হয় বলে জানান তার শ্বশুর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি গণমাধ্যমকে বলেন, রায়েরবাজারের বাসা থেকে নিপুণ রায়কে আটক