দেশের আদালত চত্বরেও জালিয়াত চক্র বেপরোয়া। অসাধু ওই চক্রের সদস্যরা তথ্য গোপন করে অথবা নথি জালিয়াতি করে উচ্চ ও নিম্ন আদালত থেকে আসামি জামিনে বের করে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে জালিয়াতি বন্ধে উচ্চ আদালত থেকে বিভিন্ন সময়ে নির্দেশনা দেয়াসহ একাধিক মামলাও হয়েছে। কিন্তু তারপরও জামিন জালিয়াতি
আগামী ১ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১১টা থেকে ২ এপ্রিল (শুক্রবার) সকাল ৭টা পর্যন্ত এই ৮ ঘণ্টা মোবাইল সেবা ব্যাহত হতে পারে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেওয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে দুঃখ প্রকাশ
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাজশাহী আদালত। বুধবার (৩১ মার্চ) দুপুরে রাজশাহীর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট- ২ এর বিচারক মো. সাইফুল ইসলাম বিএনপির চার নেতার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি
দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার (৩১ মার্চ) থেকে নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের (জনসংযোগ) পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী
ভয়াবহ রূপ নিচ্ছে করোনা: বাড়ছে মৃত্যু ও শনাক্তের হারকরোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়ে আজও ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরও নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৮ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৬ জনের। বুধবার (৩১ মার্চ) বিকেলে
বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি, তবে তাণ্ডবে নির্দেশদাতা শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কলঙ্কিত করতেই এই হামলা চালানো হয়েছে। পরিস্থিতিতে বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি। কারণ তারা অনস্পটে ছিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসের টিকা নিয়েছেন । বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাকেন্দ্রে গিয়ে তিনি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন বলে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ জানান। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য
করোনা সংক্রমণ রোধে গণপরিবহনের মতো নৌযানেও বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে নৌপ্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সে সিদ্ধান্ত মানছে না অধিকাংশ গণপরিবহন। আবার কিছু পরিবহন অর্ধেক যাত্রী নিলেও তাদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এদিকে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আজ বাংলাদেশের পঞ্চাশ বছর। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে মাত্র ২০ বছর। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়া দীর্ঘ ত্রিশ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। এই দীর্ঘ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে কি