রাজধানী পল্টন থানায় দায়ের করা নাশকতা ও সহিংসতার মামলায় হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। শুক্রবার রাজধানী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮৬৯ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬২৯ জন। শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক দল হচ্ছে বিএনপি। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সব ঘটনায় বিএনপি জড়িত ছিল বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অসহায়, কর্মহীন মানুষের
কোভিডে কাজ হারানো ৩৩ লাখ ৩৯ হাজার দরিদ্র পরিবার আড়াই হাজার টাকা করে সহযোগিতা পাবেন। বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের পরিবারগুলোতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এমএফএস এর মাধ্যমে ৮৩৪ কোটি ৭৩ লাখ টাকা বিতরণ করা হবে। সহায়তার সবচেয়ে
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (২৩ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সারাদেশে গত ১৪ এপ্রিল শুরু হওয়া কঠোর লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। তার আগেই রোববার
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ওই ভবনের নিরাপত্তারক্ষী ওলিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া এবং রাসেলে কাছে বেড়াতে আসা কবীর নামে
রাজধানীতে চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বদলি করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো.
আওয়ামী লীগ যারা করে তাদের ঈমান নেই’ - সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এমন বক্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার দেবিদ্বার থানায় লিটন সরকার
দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আক্রান্ত ও মৃত্যুর হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। কিন্তু তার মধ্যেও দেশের অন্যতম সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরোদমে চলছে। নিয়মিতভাবেই ভোগ্যপণ্য, মেগা প্রকল্পের পণ্য, সিমেন্টের ক্লিংকার, ইস্পাত খাতের স্ক্র্যাপবাহী জাহাজসহ বিভিন্ন
করোনা প্রাদুর্ভাবে ব্যবসা হারিয়ে অনেক প্রতিষ্ঠান যেখানে বন্ধ হয়ে গেছে, সেখানে দেশে ই-কমার্সের প্রবৃদ্ধি ঘটছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসা আশানুরূপভাবে বেড়েছে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর পণ্যভেদে সর্বোচ্চ ৩০০ শতাংশ প্রবৃদ্ধি বেড়েছে। তাছাড়া ই-কমার্সের অনেক