ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী আন্দোলনের নামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুল হক সরকার উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করতে চেয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) রিমান্ডে থাকা মামুনুল হক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)
করোনাভাইরাসের কারণে নির্বাচন করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব। এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকদের চিঠিও দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান ডিভিশন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড ১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত
দুই দিনের রিমান্ড শেষে রফিকুল ইসলাম মাদানীকে ফের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর পুলিশ হেফাজতে জিজ্ঞাবাদের জন্য রোববার (১৮
দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৮ জনের। এ ছাড়া ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৫৫৯ জন।
করোনা মহামারীর প্রাদুর্ভাবে দেশের অর্থনীতিকে চালু রাখতে বাংলাদেশ ব্যাংক বড় শিল্প ও সেবা খাতে চলতি মূলধন জোগান দেয়ার বিষয়ে ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে। ইতিমধ্যে ওই প্রণোদনা প্যাকেজটির শতভাগ বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে তদারকি আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি ওই প্রণোদনা প্যাকেজে প্রকৃত উপকারভোগীদের সংখ্যা
আগামীতে সরকারি কোনো সেবা পেতে কিংবা দরপত্রে অংশগ্রহণে অবশ্যই টিআইএনের রিটার্ন জমার স্লিপ লাগবে। এখন শুধু টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) সনদ থাকলেই গাড়ি রেজিস্ট্রেশন নবায়ন, ট্রেড লাইসেন্স গ্রহণ-নবায়ন এবং ঠিকাদারি কাজে অংশ নেওয়া যায়। কিন্তু সামনের দিনগুলোতে রিটার্ন জমার স্লিপ (প্রাপ্তি স্বীকারপত্র) ছাড়া ওসব সরকারি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি, জামায়াত এবং হেফাজত- এই তিন শক্তি এক হয়ে দেশে এক অপশক্তিতে পরিণত হয়েছে। অঙ্কুরেই এই হেফাজতকে রুখে দিতে হবে। যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ
হেফাজতে ইসলামের তাণ্ডবে বিএনপি যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তা আজ সবাই জানে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হেফাজতে ইসলাম সম্প্রতি যে তাণ্ডবলীলা চালিয়েছে, তার শুধু পৃষ্ঠপোষকতাই নয়, এসব সহিংস ঘটনায় জড়িত ছিল বিএনপি। মঙ্গলবার