গতকাল দেশে ৭ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, আর ঢাকায় ২৬ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। ঢাকায় ১৯৯৫ সালে সর্বশেষ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করলে দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে গত রোববার ২০১৩ সালের নাশকতার মামলায় তাকে আদালতে
হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে আরও দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার পল্টন থানায় দু'জন বাদি হয়ে এই মামলা দুটি দায়ের করেন।
দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের সহিংস কর্মকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কওমি মাদরাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির এক সভায় রোববার (২৫ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে বোর্ডের অফিস সম্পাদক
লকডাউনের মধ্যে রোববার থেকে রাজধানীতে দোকানপাট ও শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের বিধি নিষেধ শিথিল করে রোববার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা
করোনাকালে কোনো সংবাদকর্মীকে চাকরিচ্যুত করা অগ্রহণযোগ্য, দুঃখজনক। যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরিতে ফিরিয়ে নিতে অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।রোববার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তথ্যমন্ত্রী জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে
মহামারি করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন বাংলাদেশে প্রবেশ করলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারতীয় ভ্যারিয়েন্ট চারদিকে ৩০০ গুণ সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন। এজন্য দেশের জনগণকে সার্বক্ষণিক মাস্ক পরিধানসহ
করোনার প্রকোপ রোধে চলমান সরকারি বিধিনিষেধের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিপুলসংখ্যক ব্যবসায়ীই নির্দিষ্ট সময়ে রিটার্ন জমা দিতে পারেনি। দেশে বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৮২৯টি। তার মধ্যে এক লাখ ৪৫ হাজারের বেশি ব্যবসায়ী এপ্রিল মাসের ভ্যাট রিটার্ন জমা দেয়নি।
গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের পানি সরবরাহ বারবার বন্ধ হয়ে যাচ্ছে। মূলত পদ্মা নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাছাড়া এ বছর বৃষ্টির দুষ্প্রাপ্যতাও এজন্য অনেকটা দায়ি। ২৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ওই সেচ প্রকল্পটি প্রধানত পদ্মার
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আর ১০১ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৩ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২২ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৫ হাজার