করোনা সংক্রমণ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৯ মে) এক ভার্চুয়াল সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা গর্বের বিষয়, আপনারা বিশ্বশান্তি রক্ষায় কাজ করছেন। যেখানেই যাচ্ছেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন। বৈরী পরিবেশে দায়িত্ব পালন করছেন। এটা একটা চ্যালেঞ্জও। সবচেয়ে সংঘাতপূর্ণ-জটিল জায়গায় আমাদের শান্তিরক্ষীরা সফলভাবে কাজ করছে। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের নিয়ে
আমাদের শান্তিরক্ষীরা হলেন আমাদের শান্তির দূত। তারা বাংলাদেশকে শান্তিকামী দেশ হিসেবে বিদেশে ব্র্যান্ডিং ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে অবদান রাখছেন। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখছে। এটা আমাদের জন্য গৌরবের। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ৮টি দেশে প্রায়
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জিয়াউল হক। এ ঘটনায় ওই বাসটি জব্দ করা হয়েছে। শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ১১টা দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার রাতে আশুলিয়ার নবীনগর থেকে একটি
বাংলাদেশে স্থানীয়ভাবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর প্রমাণ মিলেছে। দেশে অধিক সংক্রমিত বিভিন্ন জেলার বাসিন্দাদের নমুনা পরীক্ষা ও আক্রান্তদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দেশে নতুন করে ভারতীয় ভ্যারিয়েন্টে শনাক্ত ১৩ জনের মধ্যে ৭ জনই চাঁপাইনবাবগঞ্জের। এই ১৩ জনের মধ্যে ৫ জন সম্প্রতি ভারত
বেগম জিয়া কেনো কালো টাকা সাদা করেছিলেন’ প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা
অপ্রদর্শিত অর্থ বৈধ করার পরিধি চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত করা হয়েছে। জমি, ভবন ও অ্যাপার্টমেন্টের পাশাপাশি নগদ অর্থ, ব্যাংকে সঞ্চিত অর্থ, সঞ্চয়পত্র, বন্ড ও পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ ছিল। তবে বেশিরভাগ করদাতাই নগদ অর্থই বৈধ করার
সরকার দেশের বিদ্যুৎ খাত নিয়ে গত এক দশকে দুটি মহাপরিকল্পনা হাতে নেয়। কিন্তু ওসব মহাপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন সম্ভব হয়নি। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়িয়ে তোলা হলেও সঞ্চালন ব্যবস্থায় দুর্বলতা রয়ে গেছে। ফলে বিদ্যুৎ খাতে গত এক দশকে নেয়া পরিকল্পনাগুলো খুব একটা কার্যকর হয়ে উঠতে পারেনি।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৩৫৮ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনরত অবস্থায় আত্মোৎসর্গকারী বাংলাদেশের আটজন শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মে) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশের আটজনসহ বিশ্বের ৪৪ দেশের ১২৯ জন শান্তিরক্ষীকে এই পদক দেওয়া হয়। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ৪৪ দেশের স্থায়ী