রাজধানীর রোকেয়া সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। গত রোববার রোকেয়া সরণির সংসদের উত্তর গেট বরাবর সড়কে এ ঘটনা ঘটে। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি গাড়িতে বসে কথা বলছিলাম। সিগনালে গাড়ি থামার কিছুক্ষণ পরই
একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন বুধবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এ অধিবেশন আহবান করেছেন।এ অধিবেশনের দ্বিতীয় কার্য দিবস ৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। ওই দিন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা
দুর্নীতির মামলায় ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। এর আগে
গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রোকন শিকদার (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩১ মে) রাতে টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। নিহত
শুরুর একদিনের মাথায় আবারো বন্ধ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এবার আর করোনার কারণে নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তিন ভেন্যুতে প্রতিদিন ৬টি করে ম্যাচ হওয়ার কথা থাকলেও সোমবার প্রচ- বৃষ্টিতে ধুয়ে গেছে বিকেএসপির প্রথম দুই ম্যাচ।
জাতীয় সংসদের চার আসনের উপনির্বাচনে বিএনপির না আসার ঘোষণা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে-এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। জনগণের আস্থায় থাকতে চাইলে তাদের উপ-নির্বাচনে আসা উচিত। তবে বিএনপি না এলেও উপ-নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের ছাড় দেয়া হবে না বলে জানান তারা। আগামী জুলাইয়ে জাতীয় সংসদের
ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে উড়োজাহাজ চালু হচ্ছে। এ ছাড়া আজ মঙ্গলবার থেকেই ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। নভো এয়ারলাইন্সসহ দেশের দুটি বেসরকারি এয়ারলাইনস কর্তৃপক্ষ বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ৫ই এপ্রিল থেকে
রাজধানীতে মঙ্গলবার সকালে তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার অনেক সড়ক। যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামীদের। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। বেলা ১২টা পর্যন্ত ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিতে রাজধানীর
তিন ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। কোথাও কোথাও জমেছে হাঁটু সমান পানি। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ময়মনসিংহে ৪৮ মিলিমিটার, নেত্রকোনায় ৩৬ মিলিমিটার, টাঙ্গাইলে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকা ছাড়াও ১৫টি
গ্যাসের পাইপলাইন কাজের ট্রায়াল শাটডাউনের জন্য মঙ্গলবার রাজধানীর পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি