চোরাচালান প্রতিরোধ এবং আমদানি-রফতানিতে আরো স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই লক্ষ্যে দেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ১০টি শুল্ক স্টেশনে আধুনিক প্রযুক্তির ব্যাগেজ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ সাম্প্রতিক বছরগুলোয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের বড় বড় ঘটনা
বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ এগোলেও অনিশ্চয়তা তৈরি করছে বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ নির্ধারিত গতিতে এগুলেও সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পে তেমন অগ্রগতি নেই। এখন পর্যন্ত সম্ভাব্যতা সমীক্ষা, জরিপ ও কিছু নকশা তৈরি ছাড়া সঞ্চালন লাইন নির্মাণের কাজের তেমন কোনো অগ্রগতি নেই।
লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাই (এলএসডি) মাদক জব্দের ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে সাইফ (২০), এসএম মনওয়ার আকিব ওরফে আনান (২০), মো. নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বিএম সিরাজুস সালেকীন ওরফে
রাজধানীর কলাবাগান থেকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে ডিবি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ফ্ল্যাটে সাবলেটে থাকা এক শিক্ষার্থী, তার এক বন্ধু,
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭১০ জনের। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত সংখ্যা বেড়ে আট লাখ ছাড়িয়ে গেছে। এবার
রাজধানীর কলাবাগান এলাকা থেকে এক নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম কাজী সাবিরা রহমান লিপি (৪৭)। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের কর্মরত ছিলেন। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রব্বানী এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ৫০/১ ফাস্ট লেনের
জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় পরিচয়পত্র একটি নিয়মিত প্রক্রিয়া। ভোটার আইডি আর জাতীয় পরিচয়পত্র
সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩১ মে) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে
হার্মফুল হলে বা কোনো স্থানে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে গেলে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে, তাদের সেই নির্দেশনা দেয়া আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৩১ মে) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম খুচরা পর্যায়ে দ্বিতীয়বার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪১ টাকা ৭৪ পয়সা করা হয়েছে, যা আগে ছিল