কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রে পানির অভাবে বিদ্যুৎ উৎপাদন অস্বাভাবিক হারে কমিয়ে আনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ৫টি ইউনিট সচল থাকলেও হ্রদে পানি কম থাকায় বর্তমানে ১টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আর বর্তমানে চলছে ভরা বর্ষা মৌসুম আষাঢ় মাস। কিন্তু আষাঢ়েও বৃষ্টির দেখা
রাজশাহীর বাঘায় কচু জমিতে ঘাস কাটার অপরাধে নারজিনা বেগম (৩০) নামোর এক গৃহবধুকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ জুন) দুপুরের পর উপজেলার বাউসা হেদাতিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় গৃহবধু বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।আহত গৃহবধুর স্বামী শহীদুল ইসলাম জানান,
বগুড়ার শেরপুরে মধ্যভাগ গ্রামের শাহ আলী (৭০) নামের এক কাঠমিস্ত্রী বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। ১৭ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে। জানাযায়, উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের মোঃ বাদলী মন্ডলের ছেলে আবদুল খালেক মন্ডল এর দোতলা বাড়ীর ছাদের উপর টিনের ঘরের কাজ করছিল। বাড়ীর উপর
নতুন মহাকাশ স্টেশন স্থাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো মহাকাশে অভিযান চালিয়েছে চীন। শেনঝু-১২ নামে চীনা মহাকাশযানটি তিন নভোচারীকে নিয়ে সফলভাবে যাত্রা করেছে। খবর বিবিসির। ঐতিহাসিক এই অভিযানে অংশ নেয়া তিন নভোচারী হলেন নিয়ে হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪) ও তাং হংবো (৪৫)। তারা পৃথিবী থেকে ৩৮০
বিএনপি কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দফতরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ‘যারা হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে তারাই দেশের এগিয়ে
সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাস থেকে আবারও গণটিকা দেয়া শুরু হবে-এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস। বৃহস্পতিবার দুপুরে প্রধনমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব। তিনি বলেন, 'সিলেকটিভ নয়, অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রয়োগ করা হবে।' আহমেদ কায়কাউস তিনি জানান, ১৪ হাজার কোটি টাকা ভ্যাকসিনের
"প্রায়শ্চিত্ত" নাটকের দৃশ্যায়ন ধারণ করা হচ্ছে ঢাকা ও গাজীপুরের পূবাইলে বিভিন্ন লোকেশনে। "কণা তেরেসা পালমা"র গল্পে নাটকটি পরিচালনা করছেন "রাজীব মণি দাস"। তারকাবহুল এই নাটকটিতে অভিনয় করেছেন ক্লিনটন রোজারিও, হুমাইরা হিমু, বর্দা মিঠু, নিলা ইসলাম, জামাল রাজা, মেঘলা পিনারু, ডেনি পিনারু সহ আরো অনেকে। এই নাটকের একটি
সাতক্ষীরার কলারোয়ায় ১০ হাজার পরিবার সরকারের একটি বাড়ী একটি খামার প্রকল্প থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছে। ২০০৯ সালে কলারোয়ায় একটি বাড়ী একটি খামার প্রকল্প নামে সরকারি ভাবে একটি ঋণ সংস্থা স্থাপিত হয়। বর্তমানে সংস্থারটি পল্লী সঞ্চয় ব্যাংক নামে পরিচিত লাভ করেছে। এই প্রকল্পটি সরকার পরিচালনা
সাতক্ষীরার কলারোয়ার মুরারীকাটি সিডকো প্ল্যান্ট ম্যানেজমেন্ট কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬জুন) বিকালে উপজেলার উত্তর মুরারীকাটির ৮নং ওয়ার্ডে ওই সভা অনুষ্ঠিত হয়। সিডকো প্ল্যান্ট ম্যানেজমেন্ট কমিটির সভাপতি পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম ইমাদের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিডকো প্ল্যান্ট
বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গা দখল করে দোকানপাট ও একাধিক বাড়ি নির্মাণ করা হয়েছে। তারা জমির দখল না ছেড়ে উল্টো দখলীয় জমি বাদ রেখে সীমানা প্রাচীর নির্মাণের জন্য ঠিকাদারকে চাপ দিচ্ছেন। অপরদিকে, এলাকাবাসী সরকারী জমি দখল মুক্ত করে প্রাচীর নির্মাণের দাবী
সুপার লিগ শুরুর আগে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এগার রাউন্ডে ১১টি ম্যাচ খেলেছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যার মধ্যে মাত্র ১টি ম্যাচে হেরেছে দলটি। তবে ১০ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে প্রাইম ব্যাংক। বৃহস্পতিবার শের ই বাংলা স্টেডিয়ামে
দিনাজপুরের চিরিরবন্দরে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মনিশা পাড়ায় ঘটেছে। প্রত্যক্ষদর্শিসুত্রে জানা গেছে, গতকাল ১৭ জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে ১০ টায় রাহমত হোসেন অবাক (২) নামে শিশুটি নানা আলহাজ¦ মোঃ শামসুল ইসলামের বাড়িতে খেলার সময়
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসান নামে এক পথচারীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি দিনাজপুর- ফুলবাড়ি মহাসড়কের আমতলী বাজারের পূর্বে ব্রম্মপুর মাদরাসা মোড়ে ঘটেছে।প্রত্যক্ষদর্শি ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল ১৭ জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে ৮ টায় ফুলবাড়ি হতে দিনাজপুরগামী ইস্পাহানী চা
দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে ২১ জুন। কিন্তু করোনার কারণে ভোটরদের মাঝে তেমন কোন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা না গেলেও প্রার্থীদের প্রচার প্রচারনায় কমতি নেই। বোচাগঞ্জ শহর এলাকাসহ প্রতিটি পাড়া মহল্লায় পোষ্টার, মাইকিং, ব্যানারসহ চলছে শো ডাউনসহ ভোটারদের দ্বারে দ্বারে দিনরাত প্রার্থীরা ছুটছেন। কখনও
চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে নক আউট ভিত্তিতে শর্ট বাউন্ডারী ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ জুন) বিকালে চাটমোহর একাডেমীর স্কুল মাঠে ফাইনাল খোলায় অংশগ্রহণ করে চাটমোহর চ্যালেঞ্জারস ক্রিকেট একাডেমি ও সেভেন স্টার ক্রিকেট একাডেমী। নির্ধারিত ২০ ওভার খেলায় চাটমোহর চ্যালেঞ্জারস ক্রিকেট একাডেমি ৭ উইকেটে
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের চাঁন পদুয়া গ্রামের মৃত মনোহর আলীর পুত্র রুহুল আমিনের বাড়ী দখল, ফসলি জমি দখল করে মাটি বিক্রয় করে মাছ চাষ ও বাড়ীর মাঝখান দিয়ে জোর পূর্বক ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিবাদ করায় রুহুল আমিন, তার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকার গ্রামগুলোতে ঘরে ঘরে সর্দি জ¦র ও কাশির প্রকোপ দেখা দিয়েছে।আক্রান্ত রোগীরা উপজেলা সরকারী হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তেমন সচেতনতা না থাকায় চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। স্বাস্থবিধি না মেনে জনসমাগমে ঘুরে বেড়াচ্ছেন অবাধে। গত
পাবনার সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে দিনের পর দিন শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে ঐ সব শিশু শ্রমিকরা মজুরী বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে।স্থানীয় শ্রমিক নেতা জালাল উদ্দিন খান জানায়, ইতঃপূর্বে সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে তিন হাজার শিশু শ্রমিক ছিল। বর্তমানে তা
পাবনার সুজানগরের ঐতিহাসিক গাজনার বিলে চলতি বর্ষা মৌসুমেও তেমন পানি নাই। প্রায় ১০হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠা বিশাল ঐ বিলের নিম্নাঞ্চলের খালে নামেমাত্র বর্ষার নতুন পানি আসলেও বেশিরভাগ এলাকায় তেমন পানি নেই। এতে উপজেলার মৎস্যজীবীরা হতাশ হয়ে পড়েছেন। বিশেষ করে যে সকল মৎস্যজীবীরা কেবল
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসংঘকে একটি স্পষ্ট রোডম্যাপ প্রস্তুত করার অনুরোধ করেছেন। বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে বুধবার (১৬ জুন) জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ অনুরোধ করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায়