বগুড়ার শেরপুরে মধ্যভাগ গ্রামের শাহ আলী (৭০) নামের এক কাঠমিস্ত্রী বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। ১৭ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে।
জানাযায়, উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের মোঃ বাদলী মন্ডলের ছেলে আবদুল খালেক মন্ডল এর দোতলা বাড়ীর ছাদের উপর টিনের ঘরের কাজ করছিল। বাড়ীর উপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইনের সংযোগ থাকায় অসতর্কভাবে তারের সঙ্গে হাত লাগে। শাহআলী ছাদের উপর পরে গিয়ে নিস্তেজ হয়ে গেলে স্থানীয় লোকজন তাহাকে নিচে এনে ম্যাসেজ করতে থাকে এ অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর থানা কর্মকর্তা ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আমরা কোন অভিযোগ পায়নি। পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।