রাজশাহীর বাঘায় কচু জমিতে ঘাস কাটার অপরাধে নারজিনা বেগম (৩০) নামোর এক গৃহবধুকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ জুন) দুপুরের পর উপজেলার বাউসা হেদাতিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় গৃহবধু বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।
আহত গৃহবধুর স্বামী শহীদুল ইসলাম জানান, আমার স্ত্রী নারজিনা বেগম বাড়ির পাশে কাচারিপাড়া বাউসা গ্রামের কামরুলের কচু জমিতে ঘাস কাটছিল। এ সময় জমির মালিক কামরুল ইসলাম ঘাস কাটতে দেখে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করায় এলোপাতাড়ি মারপিট করে এবং হাসুয়া দিয়ে আঘাতে আহত হয়। এ সময় গৃহবধুর চিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করেন।
এ বিষয়ে জমির মালিক কামরুল ইসলাম জানান, আমার কচুর জমিতে ঘাস কাটতে দেখে গালিগালাজ করেছি। তবে পিটিয়ে জখম করার বিষয়টি ঠিক না।
বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, কামরুলের বিরুদ্ধে ইতি পুর্বে একাধিকবার কাছে এমন অভিযোগ করেছেন। এ ঘটনায় যেহেতু থানায় অভিযোগ হয়েছে, এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার পাবেন।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।