গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ২২৬ জন আর এই সময়ে করোনায় মারা গেছে সাত জন। শনাক্তের হার ৪৮.০৮।ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৭০ টি এর মধ্যে
মহামারি করোনার সময়ে সাংবাদিকদের করোনা প্রতিরোধক সামগ্রী দিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল হক ভোলা মাষ্টার।বৃহস্পতিবার দুপুরে তিনি প্রেসক্লাবে এসে এই সামগ্রী গুলো তুলে দেন ক্লাব কর্মকর্তাদের হাতে।জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, আমাদের সংবাদকর্মী ভায়ের করোনার এই দূর্যোগে জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করছে। আমরা
‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩০ জুন বুধবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ সময় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই চেয়ারম্যান। উপজেলা প্রশাসন বলেছে সুবিধাভোগিদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অভিযেগে জানা যায়, উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন সরকারি বিধির তোয়াক্কা না করে নিজের
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ১৬ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে যায়যায়দিন-পাঠক ফোরামের আয়োজনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। যায়যায়দিনের নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর
ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের বিরুদ্ধে আপত্তিকর পোস্টার টাঙানো ও লিফলেট বিতরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।এসময় বক্তব্য রাখেন,
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাটিলা ও শ্যামকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- কিশোরগঞ্জের কাটিয়া উপজেলার পুর্ব চরপাড়াতলা গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আল আমিন
ঝিনাইদহ পানি উন্নয়নবোর্ড কর্মকর্তার একক খামখেয়ালীপনায় ফুঁসে উঠেছে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী অঞ্চলের মানুষ। প্রধান সেচখালে অনিয়ম-অসংগতি, দূরভীসন্ধি আর ব্যক্তিগত লাভবান হতেই জনস্বার্থ উপেক্ষিত হতে যাচ্ছে জনগুরুত্বপূর্ণ ব্রীজটি। ভবিষ্যতে বাজারে জনদূর্ভোগ আর সড়ক দূর্ঘটনার ঝুঁকি বাড়বে বৈ কমবে না বলে বিভিন্ন অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ৩০
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহের মহেশপুরে গত ২৩ দিনে শিক্ষকসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা,ডাক্তার-শিক্ষকসহ ২৯৯ জন। আক্রান্তদের মধ্যে অনেকেই অবস্থা আশঙ্কাজনক বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে।তবে সীমান্ত বর্তী গ্রাম গুলোতে করোনার উপসর্গ নিয়ে কয়েক হাজার মানুষ বসবাস করছে।
ঝিনাইদহের মহেশপুর পৌর সভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৩২ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ২৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পৌর সভার হলরুমে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটটি ঘোষনা করেন পৌর মেয়র আবদুর রশিদ খান। পৌর মেয়র আবদুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে
কোরবানি ঈদের বাজার ধরতে কালীগঞ্জ উপজেলার খামারিরা তাদের গরু ছাগল-প্রস্তুত করছেন। দামের দিক থেকে হাকানো হয়েছে অনেক বেশি দাম। দাম শুনে অনেকেই হতাশ হয়ে পড়ছে। তবে সঠিক দাম নিয়ে শঙ্কায় রয়েছেন জেলার প্রায় ১৮ হাজার ছোট-বড় খামারি। তারা বলছেন, গত বছর কোরবানিতে গরুর দামে ধস
মহেশপুরে গত ২৪ ঘন্টায় উপজেলা প্রকল্প কর্মকর্তা বাস্তবায়ন বাস্তবায়ন কর্মকর্তা সহ ৯জন আক্রান্ত হয়েছেন। বুধবার ৩৩জনের নমুনা সংগ্রহ করে ৯জনের দেহে করোনা পজেটিভ আসে। গত ২দিনে এ উপজেলায় ২৮জন আক্রান্ত হয়। এরমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রয়েছেন। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সরকারের ২জনই
খুলনার পাইকগাছায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। করোন আক্রান্ত রোগী সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে প্রশাসন হিমশিম খাচ্ছে। সোমবার দিবাগত রাতে করোনায় আক্রান্ত হয়ে অ্যাড. আবুল কালাম আজাদ (৪৫), মঙ্গলবার সন্ধ্যায় হরিপদ মন্ডল (৮০) এবং
খুলনার পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্প্রসারিত দ্বিতল ভবনের আধুনিকায়নের শুভ উদ্বোধন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। বুধবার সকাল ৮ টায় ভিডিও কলের মাধ্যমে এমপি বাবু কাজ উদ্বোধন করে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও
করোনা ভাইরাস সংক্রমনের ভয়াবহ মুহুর্তে খুলনার পাইকগাছায় অক্সিজেন সংকট মেটাতে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন নিজ উদ্যোগে অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করে মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫টি অক্সিজেন সিলিন্ডার ও তার অন্যান্য সরঞ্জাম নিয়ে এ ব্যাংকের যাত্রা শুরু করেছেন। বুধবার দুপুরে চেয়ারম্যানের বসতবাড়ী লক্ষীখোলায়
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার রাতে করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে উপজেলা প্রেসক্লাবে এক আলেচনাসভার আয়োজন করা হয়। পত্রিকার উপজেলা প্রতিনিধি ইমরান আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন,প্রেসক্লাবের সম্পাদক আসাদুল্লাহ আহমদ (খোলাকাগজ), সহসভাপতি শফিকুল ইসলাম (সংগ্রাম),সহসম্পাদক আল-মামুন বিশ্বাস
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নারীসহ নতুন করে ৯ জন শনাক্ত হয়েছেন। বুধবার ২৬ জনের টেস্টে এই ৯ জন শনাক্ত হন। এদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ৩৯৬ জনের
নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসের সংক্রমন রোধে এবং স্বাস্থ্য সচেতনতায় জনসাধরনের মাঝে মাস্ক বিতরণ করেছেন যুবদল নেতা আনোয়ার হোসেন। বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে প্রায় দেড় হাজার মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। যুবদল নেতা আনোয়ার হোসেন উপজেলার আমগ্রাম গ্রামের আবদুর রশিদের ছেলে এবং সে
নওগাঁর রাণীনগরে করোনা আক্রান্ত মর্জিনা বিবি (৫০) নামে এক মহিলা মারা গেছেন। বুধবার সকাল অনুমান সাড়ে ৯টায় নিজ বাড়ীতে মারা যান তিনি। মর্জিনা উপজেরা সদরের পশ্চিম বালুভরা গ্রামের মোজাফ্ফর হোসেনের স্ত্রী। গত ২৮ জুন মর্জিনার শরীরে করোনা সংক্রমন ধরা পরে। এনিয়ে এউপজেলায় মোট ৫ জন
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ বাস্তবায়নে নওগাঁর পোরশায় জনসচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বুধবার বিকালে পোরশা বাজার আড়তের মোড়ে ওই সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা ও মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি উপজেলাবাসীকে সামাজিক