খুলনার পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্প্রসারিত দ্বিতল ভবনের আধুনিকায়নের শুভ উদ্বোধন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। বুধবার সকাল ৮ টায় ভিডিও কলের মাধ্যমে এমপি বাবু কাজ উদ্বোধন করে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরন সাধু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি মো. দাউদ শরীফ, স্নেহেন্দু বিকাশ, উপ-প্রকৌশলী সাইফুর ইসলাম, যুবলীগের সাবেক নেতা এমএম আজিজুল হাকিম, শফিকুল ইসলাম ও পৌর ছাত্রলীগের সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ।
স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম