দিনাজপুরে গ্রামীণ ফোনের গ্রাহকের নিকট প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে আদালতে একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী হুমায়ুন কবির গত ১৪ অক্টোবর-১৯ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪, চিরিরবন্দর, দিনাজপুর এর নিকট আবেদন জানিয়েছেন। মামলার আসামি করা হয়েছে গ্রামীণ ফোনের সিইও মাইকেল
মেডিকেল কলেজে লেখাপড়া করে চিকিৎসক হবেন পল্লব কুমার দাস জয়। তারপর ব্রত হবেন মানুষের সেবায়। এমন স্বপ্ন বুকে নিয়েই মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণও হন। কিশোরগঞ্জ মেডিকেল কলেজের মেধা তালিকায় তার নাম এসেছে অগ্রভাগেই। কিন্তু অভাব-অনটনের কারণে চিকিৎসক হওয়ার স্বপ্ন ফিকে
সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিস্ট নীতিমালা প্রনয়নসহ ৫দফা দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) দিনাজপুর শাখা। শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করেন তারা। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়া দিনাজপুর
দিনাজপুরে জেলা চাউল কল মালিক গ্রুপের ১৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বড় ময়দানস্থ স্টেশন ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হুসেন। সভায় বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন জেলা চাউল কল মালিক গ্রুপের
শনিবার কাহারোল জয়নন্দ ডিগ্রি কলেজ পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। শিক্ষার গুনগত মান বাড়াতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে বিশ্বের যে কোন দেশের শিক্ষার্থীদের সাথে লেখাপড়া প্রতিযোগিতায় টিকে থাকে সেই ভাবে
শনিবার সকালে জনসংগঠনের নেতৃবৃন্দের সাথে বিরল উপজেলা পর্যায়ে ভূমি অধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনসংগঠনের বিরল উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় সংস্থাটির বিরল বাজারস্থ আঞ্চলিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।উপজেলা সমন্বয় কমিটির সভাপ্রধান ববি হাজরা এর
ইদুঁর ধরতে তার মতো পারদর্শী লোক পার্বতীপুরে খুব কমই আছেন। তিনি হলেন যোহান হাঁসদা। এবছর তিনি ৮০০ ইঁদুর ধরেছেন তার নিজস্ব কৌশলে। কৌশলটি হলো বাঁশের কঞ্চি ও সুতা দিয়ে তৈরী করা হয় ফাঁদ। টোঁপ হিসেবে ব্যবহার করা আলু। ইঁদুর আলু খেতে এসে আটকা পড়ে ফাঁদে।
দিনাজপুরের খানসামা উপজেলায় এক অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুড়ে ২৬টি পরিবারের সম্পূর্ণ মালামাল ভস্মিভুত হয়েছে। এতে নগদ অর্থসহ অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ময়দানডাঙ্গার ঘাগুপাড়ায় ঘটেছে। আলমগীরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা
দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ওড়না লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে ওই গৃহবধুর পিতা। এ মর্মান্তিক হত্যাকান্ডটি উপজেলার ইসবপুর ইউনিয়নের দগড়বাড়ি গ্রামের মহির চেয়ারম্যানপাড়ায় গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে এক দিন ব্যাপী ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত কাল বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার উত্তর দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন,বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের চক্ষু