পাবনার চাটমোহর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে পিতা-পুত্রসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট,২ বোতল চোলাই মদ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন,উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মোঃ হাদিস আলী (৪৫) ও তার ছেলে আরিফ
পাবনার চাটমোহর খানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে নিজ শোবার ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পরিবারের দাবি সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ হলেন উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের আয়নাল হকের স্ত্রী রিনা খাতুন (২৫)। পারিবারিক লোকজন জানান,কলহের জের ধরে গৃহবধূ রিনা সবার
পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট আছে, এমন প্রচার চালিয়ে নিজেদের কাছে রাখা অক্সিজেন দিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা করার অভিযোগে হাসপাতাল চত্বর থেকে চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ১৪টি অক্সিজেন সিলিন্ডারও জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটকের পর ভ্রাম্যমান
মোবাইল ফোন চুরিসহ নানা অভিযোগে পাবনায় বিশেষ অভিযানে তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই মুঠোফোন, মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃতরা হলো, পাবনা সদর উপজেলার সরদারপাড়া এলাকার ওমর ফারুক
পাবনার সুজানগরে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে জাহিদ হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বস্তাল গ্রামের খবির উদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল জানায়, ঐদিন দুপুরে শিশু জাহিদ হাসান বাড়ির সবার অজান্তে বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে যায়।
পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে এবং সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পৌরসভার ৬‘শ জন দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হতে পরিবার প্রতি
পাবনার সাঁথিয়ায় ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাঁথিয়া শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ব্যাংক কার্যালয়ে সামাজিক দায়বদ্ধতা এর আওতায় করোনা ভাইরাস সংক্রমন জনিত কারণে পল্লী উন্নয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ব্যাংকের এফএ ভিপি ও শাখা প্রধান আবুল কালাম
পাবনার সুজানগরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পরিদর্শন করেছেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। তিনি মঙ্গলবার সকালে উপজেলার ভায়না ইউনিয়নের কাঠালবাড়ীয়া এবং সাতবাড়ীয়া ইউনিয়নের মোজাইতপুর এলাকায় ২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া সেমিপাকা ঐ ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি
পাবনার সুজানগরে করোনায় আক্রান্ত হয়ে সুরেশ কুন্ডু (৭০) নামে এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭ব্যক্তির মৃত্যু হলো। মঙ্গলবার বিকালে তিনি সুজানগর পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মৃত বিশিষ্ট ব্যবসায়ী সচিন্দ্রনাথ কুন্ডুর
পাবনার চাটমোহরে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (১৩ জুলাই) সকালে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক