পাবনার সুজানগর পৌর শহরে চলতি লকডাউনে যাত্রীবাহী যেকোন ধরনের যানবাহন চলাচল বন্ধে সড়কে পাউয়ারটিলার ফেলে ব্যারিকেড সৃষ্টি করেছে সুজানগর থানা পুলিশ। যানবাহন চলাচল বন্ধে পুলিশের ব্যতিক্রম এই উদ্যোগে বিশেষ করে পৌর বাজারে যানবাহন এবং লোকসমাগম একদম কমে গেছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের শহীদদের স্মরণে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক পালনের অংশ হিসেবে ১ আগস্ট থেকে পাবনার চাটমোহর উপজেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তর,সকল শিক্ষা প্রতিষ্ঠানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করা হচ্ছে। রোববার সকালে চাটমোহর উপজেলা পরিষদ ভবনে বিশাল ড্রপডাউন
আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা প্রদান বিষয়ক এক পর্যালোচনা সভা রোববার (১ আগষ্ট) সকালে চাটমোহর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান বিষয়ক বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও
ভরা বর্ষায়ও বৃষ্টির দেখা নেই চাটমোহরসহ চলনবিল অঞ্চলে। নদী ও বিলে পর্যাপ্ত পানির অভাব। সোনালী আঁশ পাট জাগের জন্য পর্যাপ্ত পানি না পেয়ে বিপাকে পড়েছেন এ অঞ্চলের পাটচাষিরা। পানির অভাবে পাট জাগ দিতে না পারায় অনেক চাষী পাট কেটে জমিতেই রেখে দিচ্ছেন। কেউ বা গাড়িতে
পাবনায় শ্যালোইঞ্জিনচালিত নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। পাবনা-কাশিনাথপুর মহাসড়কের দাড়িয়াপুর নামক এলাকায় শনিবার বিকেলে দিকে এ দূর্ঘটনা ঘটে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে যাত্রীবাহি একটি সিএনজি চালিত অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগৈর এক কর্মীসভা গতকাল শনিবার কুয়াবাসী বাজারে দলীয় কার্যালয়ে হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সালামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৩১ জুলাই) উপজেলার ফৈলজানা ইউনিয়নে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কুয়াবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এসময় আওয়ামী লীগ নেতা
সরকারি কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে পাবনার চাটমোহর উপজেলায় আয়োজন করা হচ্ছে ফুটবল খেলার। আয়োজকরা বলছেন মানুষকে মুক্ত বিনোদন দিতে ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। অন্যদিকে সচেতর নাগরিকরা বলছেন জনসমাগম করে ফুটবল খেলার আয়োজনে বরোনা সংক্রমণ বেড়ে যেতে পারে। ইতোমধ্যে উপজেলার ঝাকড়া,শাহপুর,বাঙ্গালাসহ বিভিন্ন গ্রামে ফুটবল খেলা
পাবনার সুজানগরে লকডাউনের সুযোগে উপজেলার বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে। অনেক সময় মাত্রাতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সাথে সিএনজি চালকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হচ্ছে। চলতি লকডাউনের মধ্যে বাস চলাচল বন্ধ থাকলেও উপজেলার পাবনা-সুজানগর, চিনাখড়া-সুজানগর, কাদোয়া-চিনাখড়া এবং নাজিরগঞ্জ-সুজানগর রুটে আগের
পাবনার চাটমোহরে নির্যাতনের শিকার মুন্নী খাতুন (২০) নামের এক গৃহবধূকে উদ্ধার করেছে থানা পুলিশ। মুন্নীর ৬ মাসের একটি সন্তানও রয়েছে। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। সে ওই গ্রামের জনি হোসেনের স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে জনি