দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার থেকে সাড়ম্বরের মাত্রাটা বেড়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) মহাসপ্তমীর দিনে মন্ডপে মন্ডপে ঢাকের বোলে যেন ধ্বনিত হয় বাঙালি হিন্দুদের হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। মন্ডপ থেকে ভেসে আসছে উলুধ্বনি, শঙ্খ,কাঁসা ও ঢাকের বাদ্য। পাবনার চাটমোহর
পাবনার চাটমোহরে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম। বেড়েছে শীতকালীন শাক-সবজীর মূল্য। উচ্চ মূল্যের কারণে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। চাটমোহরের হাট বাজারে খোঁজ নিয়ে জানা গেছে,পেঁয়াজ,কাঁচা মরিচ, মাংস, ডিম, সয়াবিন তেল, চিনি, আটা, শীতকালীন সবজিসহ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে গণসংহতি আন্দোলন বেড়া শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০ অক্টোবর) রোববার বেড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সদস্য সচিব সানোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ফাতেমা রহমান বিথী,বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়া
রক্ত দিন, জীবন বাঁচান- এশ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রাবেয়া- মনোয়ারা ফাউন্ডেশন ও পাবনা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ রোববার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ মোট ২০৮ জনকে
পাবনা জেলার মধ্যে সর্বাধিক দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সুজানগর উপজেলায়। এ বছর সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৫৭টি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সুজানগর পৌর সভায় ১১টি, ভায়না ইউনিয়নে ৬টি, সাতবাড়ীয়া ইউনিয়নে ৮টি, হাটখালী ইউনিয়নে ৭টি, নাজিরগঞ্জ ইউনিয়নে
পাবনার সুজানগরের গাবগাছি গ্রামে নাসিমা খাতুন (৩৩) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যা রাতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। সে ঐ গ্রামের সলিম উদ্দিন শেখের স্ত্রী। সুজানগর থানার ডিউটি অফিসার ইয়াছিন আলী জানায়, সন্ধ্যা ৭টার দিকে দুই সন্তানের জননী উক্ত নাসিমা খাতুন বাড়ির সবার
পাবনার ভাঙ্গুড়ায় আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্তায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে ঈশ্বরদী - ঢাকা রেলপথের উপজেলার কৈডাঙ্গা নামকস্থানে এঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ওই ব্যক্তি প্রায় দুই
আগামী ১১নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার সুজানগর উপজেলার ১০ ইউপি নির্বাচন। আসন্ন ঐ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ ইউনিয়নে ১০জন প্রার্থীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। এদের মধ্যে তিনজন নতুন এবং ৭জন বিগত টার্মে নির্বাচিত পুরাতন প্রার্থী রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের
পাবনার চাটমোহরে মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতোমধ্যে পূজা উদযাপনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ১১ অক্টোবর বোধন শেষে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে পূজানুষ্ঠান। দূর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। এরইমধ্যে মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে।
প্রশাসনের অভিযানে একাধিকবার উচ্ছেদ করার পরও পাবনার চাটমোহরে বানার বাঁধ দিয়ে সোঁতিজাল স্থাপন করে বিল ও নদী দখল করে মাছ নিধন অব্যাহতভাবে চলছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ডেফলচড়া ও পাকপাড়া এলাকায় বাঁশ পুঁতে বেড়া দিয়ে সোঁতিজাল স্থাপন করেছেন। বিল ও নদী দখল