নওগাঁর মহাদেবপুরে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৩ জন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের চকগোবিন্দ উত্তরপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোফাজ্জল হোসেন (৬০), তার ছেলে মেহেদী হাসান (৩০) ও মেয়ে কুলসুম আকতার (২৪)।
নওগাঁর পোরশায় মেরিনা(১৪) নামে এক আদিবাসী শিশু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার সোমনগর বাজার কুঠি গ্রামের মৃত জাকারিয়া ঝাড়কার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকলের অজান্তে মেরিনা রোববার দিবাগত রাতে বাড়ির পাশে আমবাগানে একটি কদম গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
নওগাঁর মান্দায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র পদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ হোসাইন প্রামানিক। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মান্দা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।স্বতন্ত্র প্রার্থী শরীফ হোসাইন উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামের বাসিন্দা। ইউনিয়ন
নওগাঁর পোরশায় ধান ক্ষেত থেকে আল আমিন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। শনিবার সন্ধার আগে উপজেলার শরিয়ালা পূর্বপাড়া ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। আল আমিন পতœীতলা উপজেলার শীবপুর বাজার এলাকার আবু তাহেরের ছেলে। এর সাথে জড়িত থাকায় পোরশা উপজেলার
শনিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটা। নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের ছাগলহাটের টোল আদায় পয়েন্টে হট্টগোল দেখে এগিয়ে গেলেন কয়েকজন সাংবাদিক। দেখা গেল একজন ক্রেতা ছাগল কেনার ছাপা রশিদ হাতে নিয়ে আদায়কারিকে টোলের পরিমাণের জায়গায় ৮০০ টাকা লিখতে বলছেন। কিন্তু আদায়কারি তা লিখতে নারাজ! ক্রেতার প্রশ্ন, ‘ছাগলের
নওগাঁর ধামইরহাটে মোটর সাইকেলের ধাক্কায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিত মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আড়ানগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার মধ্য লক্ষনপাড়ার মোসাদ হোসেনের ছেলে আহসান হাবীব (৯) বংশিবাটি গ্রামে খালার বাড়ীতে বেড়াতে
নওগাঁর ধামইরহাটে বজ্রপাত থেকে দুর্ঘটনা রোধে ১ হাজার তালবীজ রোপন করা হয়েছে। ২০ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ফতেপুর-মাতাজি রোডে ১ হাজার তালবীজ রোপন কাজের উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোসা. হাফজা খাতুন ইলা। এ সময়
নওগাঁর মান্দায় নিখোঁজের ২০ ঘন্টা পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত শিশুর নাম রিফাত হোসেন (৪)। সে উপজেলার পরানপুর ইউনিয়নের জিউল গ্রামের সাইফুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে জানাজা
নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী এমরান হোসেন রানা (৩৫) নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের মা রেজিয়া বেগম বাদি হয়ে শুক্রবার রাতে মান্দা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলার গনেশপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হানিফ উদ্দিন মন্ডলকে প্রধান আসামী
নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাপাহার উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ তসলিম উদ্দীনের সভাপতিত্বে ওই দোয়া