নওগাঁর মান্দায় চার্জারভ্যান চুরি করতেই চালক আইজুল হক ম-লকে (৫০) চোলাইমদের সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে আন্ত:জেলা একটি চোর চক্র। এরপর আন্ধারসুরিয়া বিল সংলগ্ন বাঁধের নির্জন স্থানে তাঁকে ফেলে দিয়ে চার্জারভ্যান নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এরইমধ্যে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁর ধামইরহাটে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার জাহানপুর ইউনিয়ন এলাকা থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ওই আসামীকে গ্রেপ্তার করা হয়। ধামইরহাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই শফিকুল ইসলাম সহ
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নারী/শিশু মামলার আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ১৫পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক মামলা রুজু করে দু’জনকেই সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,রোববার সন্ধায় উপজেলার পারইল বাজার এলাকায় অভিযান
নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ইউএনওর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা
নওগাঁর মান্দায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকশ্যামরা গ্রামে এ কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,
দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে নওগাঁর মান্দায় কুকুরকে ব্যাপকহারে টিকাদান কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এ কার্যক্রম বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর সিভিল সার্জন আবু হেনা
নওগাঁর পোরশায় বিএনপি কেন্দ্রিয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন যাকাতবস্ত্র বিতরণ করেছেন। গত কয়েকদিনে তিনি সাপাহার ও পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় ওই যাকাতবস্ত্র বিতরণ করেন। তিনি বিভিন্ন গরীব ও অসহায় পরিবারের মাঝে তার ব্যক্তিগত তহবীল থেকে ক্রয়কৃত লুঙ্গি এবং
নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের সৌজন্যে সদর ইউপি চেয়ারম্যানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ছাদের উপর আয়োজিত ইফতার মাহফিলে সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো,
নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে বাড়িঘরে হামলা করে মারপিট, ভাংচুর ও লুটপাট মামলার সাজা থেকে বাঁচতে আসামীদের বিরুদ্ধে জোড়পূর্বক স্বাক্ষর সংগ্রহের অভিযোগ করা হয়েছে। সম্প্রতি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের মুখইর গ্রামে এই ঘটনা ঘটে। ওইগ্রামের হাজী আবদুল মজিদের ছেলে সাইদুর রহমান অভিযোগ করেন যে, তার প্রতিবেসী
নওগাঁর মান্দায় পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত ৬শ মিটার নিষিদ্ধ রিংজাল। রোববার দুপুরে আত্রাই নদীর ফেরিঘাট এলাকা থেকে রিংজালগুলো আটক করে উপজেলা মৎস্য অফিস। এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল জানান, আত্রাই নদীর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬শ মিটার নিষিদ্ধ রিংজাল আটক করা হয়।