নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে পুরো রমজান জুড়ে প্রতিদিন তিনশ’ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারির আয়োজন করা হচ্ছে। প্রথম রমজান থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। এ ছাড়া প্রতিদিন বিভিন্ন পেশাজীবীদেরও আমন্ত্রণ জানানো হয় এই ইফতারিতে। প্রতিদিন সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল নিজে উপস্থিত
সাপাহার সদর ইউনিয়নের করলডাংগা মৌজায় অবস্থিত জনসাধারনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে করলডাংগা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বাদী হয়ে গতকাল উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে ওই সম্পত্তির উপর ৭০-৮০
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন সীমান্তে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পতির পর ৭৫ শতাংশ জমির মালিকানা পেয়েছে বাংলাদেশ। এ উপলক্ষে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে ধামইরহাট সীমান্তে আগ্রাদ্বিগুন ইউনিয়নের
নওগাঁর মান্দায় এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদে ফায়ার সার্ভিস ষ্টেশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকায় অবস্থিত শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের এক ছাত্রীকে উত্যক্তের জের ধরে এ ঘটনা ঘটে। সংবাদ
নওগাঁর মান্দায় গুম মামলার ভিকটিম হোটেলবয় কাওসার আলীকে (১৮) জীবিত উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর দারুস সালাম থানা এলাকার নয়ন হোটেল এ- রেস্টুরেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। জবানবন্দি রেকর্ডের জন্য মঙ্গলবার তাকে নওগাঁ আদালতে নেওয়া হয়েছে।কিশোর কাওসার আলী উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের আজিম উদ্দিনের
নওগাঁর সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বস্তবায়নে ২০২২ -২০২৩ অর্থ বছরে উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
তীব্র তাপদাহ এবং বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। শুধু মানুষ নয় এর প্রভাব পড়ছে ফসল থেকে শুরু করে পশু-পাখিদের ওপরও। আর তাই বৃষ্টি কামনা করে ইসতিফার নামাজ আদায় করা হয়েছে নওগাঁর সাপাহারে। মঙ্গলবার সকাল ১০টায় (১১ এপ্রিল) উপজেলা ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সমিতির
নওগাঁর ধামইরহাটে দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব হোসেনকে কেউ চোখের আলো ফিরিয়ে দিতে না পারলেও তাকে জীবিকা নির্বাহের জন্য আলোর বাজার নামক ব্যবসা প্রতিষ্ঠান উপহার দিয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দেখাবো আলোর পথ। ১১ এপ্রিল সকাল ১০ টায় ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে দিঘীর পাড়ে দেখাবো আলোর পথ সংগঠনের
নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী এতিমদের সাথে ইফতার করলেন। সোমবার সন্ধায় তিনি উপজেলার নিতপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা পরিদর্শন করেন এবং ৫০জন এতিমের সাথে ইফতার করেন। ইফতার শেষে তিনি বাবা-মা হারা ওই এতিমদের সাথে কথা বলেন এবং
নওগাঁর পোরশায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ঢাকা নিজ বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তার নিমিত্তে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামুল্যে