বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন লাইলী বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টায় পৌর শহরের মালশন এলাকায় রেল লাইনে ঘটনাটি ঘটে। নিহত লাইলী বেগম সান্তাহার সান্দিড়া গ্রামের মৃত হাফেজ মন্ডলের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, ওই ভারসাম্যহীন নারী
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের হল রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু,
বগুড়ার নন্দীগ্রামে ঘরে-বাইরে-হাটে-মাঠে-ঘাটে সোনার আলু গোল আলু তো নয় কৃষকের কাছে এ যেন একেকটি গোলাকার সোনা। এখন উপজেলার সবত্রই চলছে আলু তোলার ধুম।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ৩ হাজার ৪৫০ হেক্টর জমি আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায়
বগুড়ার শেরপুরে ২ দিন হলো নিখোঁজ হয়েছেন রিক্সা চালক আবদুস সামাদ (৪০)। গত ১ মার্চ সোমবার তিনি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোজিনা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আবদুস সামাদ বিয়ের পর মির্জাপুর ইউনিয়নের আয়ড়া গ্রামে তার
বগুড়রা শেরপুর থেকে চুরি হওয়া চারটি গরু সিরাজগঞ্জের জেলার কামারখন্দ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকালে কামারখন্দ থানা পুলিশ গরু গুলো উদ্ধার করে। ৪ মার্চ বৃহস্পতিবার শেরপুর থানা পুলিশের কাছে কামারখন্দ থানা পুলিশ গরুগুলো হস্তান্তর করেন। শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন,
“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে জাতীয় ভোটার দিবস পালিত হয়।মঙ্গলবার সকালে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান মন্তেজার সভাপতি ও টানা তৃতীয় বারেরমত বজলুর করিম নিপু সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন। সম্মেলন সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রামচন্দ্রপুর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, সাংগঠনিক ইউনিয়নের
বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহারে সজনে গাছের ডালে ডালে ব্যাপক ফুল ফুটেছে। গাছে গাছে ব্যাপক ফুল দেখে এবার সজনে ডাটার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। বাম্পার ফলনের আশায় বাড়ী বাড়ী ও বাগানে বাগানে গিয়ে আগাম গাছের সজনে কিনছেন মৌসুমি সজনে ব্যাবসায়ীরা। আবহাওয়া এবং প্রাকৃতিক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে রক্তিম রঙে রঙিন হয়ে উঠেছে শিমুল গাছের ফুল। শুধু ফুল আর ফুল পাতা নেই, ফুটন্ত এ ফুল যেন দৃষ্টি কেড়ে নেয় সবার মন। আর এই রক্ত লাল থেকে সাদা ধূসর হয়ে তৈরি হয় তুলা। কিন্তু এখন বিভিন্ন প্রযুক্তিতে তুলা
বগুড়ার সারিয়াকান্দিতে বেপড়োয়া ভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে আরহীর একজন নিহত অপরজন আহত হয়েছেন। সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কে বিকেলে এ দূঘর্টনা ঘটে। পুলিশের এস আই ফইম উদ্দিন জানান, তারা বেপড়োয়া গতিতে মোটরসাইকেল নিয়ে সারিয়াকান্দি থেকে চন্দনবাইশা দিকে যাচ্ছিলেন। পারদেবডাঙ্গা নামক স্থানে পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে গাছের সংগে