বগুড়ার সারিয়াকান্দিতে বেপড়োয়া ভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে আরহীর একজন নিহত অপরজন আহত হয়েছেন। সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কে বিকেলে এ দূঘর্টনা ঘটে।
পুলিশের এস আই ফইম উদ্দিন জানান, তারা বেপড়োয়া গতিতে মোটরসাইকেল নিয়ে সারিয়াকান্দি থেকে চন্দনবাইশা দিকে যাচ্ছিলেন। পারদেবডাঙ্গা নামক স্থানে পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে গাছের সংগে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। এতে ঘটনার স্থানেই শাকিল (২২) মৃত্যু হয়। আহত জিল্লুর রহমান বিটু (২০) কে সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শাকিল একই উপজেলা কুপতলা গ্রামের কামাল আকন্দের ছেলে ও আহত জিল্লুর রহমান বিটু চররামনগর গ্রামের নুর হোসাইনের ছেলে।