দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান
দেবহাটায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ও এ্যাডভোকেসি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যু ঝুঁকি কমান এই শ্লোগানকে সামনে রেখে ২৯ মে বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে
সাতক্ষীরার কালিগঞ্জে হাসিনা খাতুন (৪২) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ মে) উপজেলার ভাড়াশিমলার কুকোডাঙ্গা মোড় এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানার পুলিশ। নিহত নারী ভাড়াশিমলা গ্রামের মরহুম আবদুল খালেকের মেয়ে। স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে স্বামীর সাথে ডিভোর্স
সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে বয়ারডাঙ্গায় নির্বাচনে সহিংসতা সৃষ্টির অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। আহত নজরুল ইসলামকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দূপুর বারোটার দিকে এসব ঘটনা
ঘূর্ণিঝড় রেমাল এর তা-বে আশাশুনি উপজেলায় ২৫৩ টি পরিবারের বসতঘর, ২৪ টি স্কুল-মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে। মঙ্গলবার (২৮ মে) সকালে আশাশুনি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি আশাশুনি সদরের দয়ারঘাট বেড়িবাঁধ, শ্রীকলস, তুয়ারডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প,
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেমালের আঘাতে সুন্দরবনে মিষ্টি পানির পুকুর, রিংবাঁধ ও জেটি জলোচ্ছ্বাসে ভেসে গেছে। এ তথ্য সংশ্লিষ্ট বনবিভাগের। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে বলেন, সুন্দরবনে প্রাণি জগৎসহ বনজীবিদের
অবশেষ দুর্নীতির অভিযোগে বদলি (স্ট্যান্ড রিলিজ) হলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আবদুল গনি। তাকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় বদলি করা হয়েছে। রোববার (২৬ মে ২০২৪) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মোঃ আবদুল আলীম এক অফিস আদেশে সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
আশাশুনিতে মাটির পুকুরে লাখ লাখ গলদা (চিংড়ি) পিএল উৎপাদনে অভাবনীয় সাফল্য মিলেছে। উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় ৭০ শতকের একটি পুকুরে ৩২৬ টি গলদা চিংড়ির মাদার থেকে প্রায় ১০ লক্ষাধিক পিএল উৎপাদিত হয়েছে। এতে খামারিদের পাশাপাশি চাষিরাও দ্বিগুণ লাভের মুখ দেখতে পাবেন বলে ধারণা করছেন মৎস্য
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার (২৬ মে) সকাল থেকে সাতক্ষীরায় উপকূলবর্তী শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জে হালকা বৃষ্টির সাথে দমকা বাতাস বইতে শুরু করেছে। ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলীয় এলাকার অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন। উপকূলীয় এলাকার খেয়াঘাটগুলোতে মানুষের উপস্থিতি অনেকটা কমে গেছে। এ ছাড়া সুন্দরবন সংলগ্ন
আশাশুনির কৃতী সন্তান অর্ণব আবারও এয়ার রাইফেলে দেশ সেরা নির্বাচিত হয়েছেন। অর্ণব শারার লাদিফ আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের এড. আলিফ হোসেনের জ্যৈষ্ঠ পুত্র।জানাগেছে, গত বুধবার (২২ মে) ঢাকায় গুলশান শুটিং ক্লাবের আয়োজনে ১১ তম জাতীয় 'সুজুকি এয়ার রাইফেল'২৪' (শুটিং) প্রতিযোগীতায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয়