খুলনার উপকুলিয় উপজেলা দাকোপের গুনারী গ্রামের আদিত্য নারায়ন সরদার। ঢাকী নদীর ভয়াবহ ভাঙনে চলে গেছে তার বসত ভিটেসহ অর্ধশত বিঘা চাষাবাদের জমি। একই এলাকার নকুল চন্দ্র মন্ডল। নদী ভাঙনের কারণে দফায় দফায় বসত ভিটা বদল করে এখন মাথা গোজার মত নিজস্ব সম্পদ বলতে কিছু নেই।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিম্নচাপের কারণে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ৯ জেলেকে উদ্ধার করেছে বনকর্মীরা। এ সময় কোস্টগার্ট সদস্যদের সহযোগিতা নেওয়া হয়। উদ্ধার করা জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে খাদ্য ও পোষাক সহায়তা দেওয়ার পর নিরাপদ স্থানে পৌছায় দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কাগা-দোবেকি বন টহল
খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী জলি খাতুনের শপথ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ আগষ্ট) বিকাল তিনটায় উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম।
কয়রায় অসময়ে তরমুজ চাষে সাফল্য অর্জন করেছে কলেজের এক প্রভাষক শাহাবাজ আলী। উপকুলীয় জনপদ কয়রায় তরমুজের মৌসুম যখন শেষ তখনই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে অসময়ে তরমুজ চাষে উদ্বুদ্ধ হয় এই কৃষি প্রেমীক। চাষ করেই প্রথমবার অধিক ফলন পেয়ে বাজিমাত করেছে তিনি। অসময়ে মাঁচায় তরমুজ
সাবেক কেন্দ্রীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা, খুলনা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলী আকবর স্মৃতি সংসদের আয়োজনে আজ (২৩ আগস্ট মঙ্গলবার) সকাল ১০ টায় রামনগর স্পোর্টিং মাঠে দোয়াও আলোচনা সভা
তেরখাদায় দেখা মিলেছে ব্যতিক্রমী এক ঘাসের হাটের। এটা কোন হাইব্রিড গাছ বা চাষের ঘাস নয়। বিলের অনাবাদি জমি বা জমির আইলে জন্ম নেয়া ঘাস সংগ্রহ করে গড়ে উঠেছে দেশীয় প্রজাতির ঘাসের হাট। তেরখাদার সাচিয়াদাহ ইউনিয়নের নলিয়াচর গ্রামে গড়ে উঠেছে এই ব্যতিক্রমী ঘাসেরহাট। ভোর হতে না হতেই
আধুনিকতার ছোয়ায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মসলা বাটা 'শীল-পাটা-নুড়া'। অনেকের কাছে পরিচিত আবার নতুন প্রজন্মের কাছে কিছুটা হলেও অপরিচিত। আর অপরিচিত হওয়ার কারণে হিসেবে দেখা যায়, বর্তমান বিশ্বায়ণের যুগে এগুলোর ব্যবহার কমে যাচ্ছে কারণ আধুনিক প্রযুক্তির অত্যাধুনিক সরঞ্জাম তৈরীর জন্য। বাংলা ভাষায় ‘শীল-পাটা-নুড়া’ ছিল
খুলনার পাইকগাছায় গড়ইখালী ইউনিয়নের উ.কুমখালীর বাসিন্দা লক্ষীকান্ত সরকারের চুরি হওয়া গরুর মাথা ও ভুড়ি উদ্ধার হয়েছে এক পেশাদার গরুচোরের বাড়ীর কাছ থেকে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জি. এম আ. ছালাম কেরু বিষয়টি নিশ্চত করে বলেন, সোমবার রাতে ভুড়ি ও মঙ্গলবার সকালে মাথা উদ্ধার হয়েছে। যা আলামত
খুলনার পাইকগাছায় লস্কর ইউনিয়নে জায়গা-জমি জোর পূর্বক দখলে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলা ও মারপিটে হিন্দু সম্প্রদায়ের ১৩জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। হামলা ও মারপিটের ঘটনায় হিন্দু পরিবারগুলির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে সোমবার সংসদ সদস্য মো.
দিঘলিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি শুরু হয়েছে কালিয়া সমাজ উন্নয়ন সংস্থা পরিচালিত ঝরে পড়া শিশুদের শিক্ষার্থীদের কেন্দ্রীক আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি ( পিইডিআর-৪) কার্যক্রম। দিঘলিয়া উপজেলার বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের