জেলায় নতুন করে নয়জন পুলিশ সদস্যসহ আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ২৩০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।শুক্রবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে
আশির দশকে জেলা ক্রীড়াঙ্গণের আলোকিত মুখ সাবেক ফুটবলার ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আনিসুর রহমান সরদার (৫৩) বৃহস্পতিবার ভোরে ঢাকায় বসে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির.....রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র রেখে গেছেন। ওইদিন বাদ আছর মরহুমের জানাজা শেষে গৌরনদীর গোবর্ধন গ্রামের পারিবারিক
বিষধর সর্পদংশনে কলেজ ছাত্র শাওন চৌকিদারের (২১) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা বারোটার দিকে মুমূর্ষ অবস্থায় ওই কলেজ ছাত্রকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শাওন জেলার গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের বাসিন্দা ও মালেশিয়া প্রবাসী ফারুক চৌকিদারের পুত্র
ঢাকা থেকে করোনা ভাইরাস পজিটিভ নিয়ে এক ব্যক্তি (৪৮) জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বাড়িতে এসেছে। খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়িসহ পাশ্ববর্তী সাতটি বাড়ি লকডাউন করে দিয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, কমলাপুর গ্রামের এক ব্যক্তি করোনা পজিটিভ নিয়ে বাড়িতে আসেন।
করোনার মধ্যেও জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামে অতিগোপনে দশম শ্রেনীর ছাত্রীর (১৫) বাল্যবিয়ের আয়োজন করা হয়েছিলো। খবর পেয়ে ইউএনও’র নির্দেশে থানা পুলিশ ওই বিয়ে পন্ড করে দিয়ে কিশোরীর চাচাকে আটক করেন। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ইব্রাহিমকে
অবৈধভাবে পাঁচারকালে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরের কালাবদর নদী থেকে একটি ট্রলার বোঝাই অবস্থায় গলদা চিংড়ির সাত লাখ পিস রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। শুক্রবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের উপস্থিতিতে সকল রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিবাগত
নতুন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাতজন সদস্য, শেবাচিম হাসপাতালের দুইজন নার্সসহ সর্বমোট ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৮ জনে।নতুন আক্রান্ত অন্যান্যরা হলেন-বাকেরগঞ্জ, গৌরনদী ও উজিরপুর উপজেলায় একজন করে তিনজন, নগরীর জিয়া সড়ক ও সাগরদী ধান গবেষনা
বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করেছে পাষন্ড স্বামী। স্থানীয়রা আহত স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে থানায় যৌতুক, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে
ঘূর্ণিঝড় আমফানের আঘাতে নিশ্চিহ্ন বিশখালী নদীর তীরবর্তী এলাকার হাজারো পরিবারের ঈদ কেটেছে চরম উদ্বেগ উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যদিয়ে। বিশখালীর ভয়াবহ ভাঙন ও তীর রক্ষা বাঁধ ধ্বসে যাওয়ায় ভিটে-মাটি হারানোর আশঙ্কায় তাদের মাঝে এ আতঙ্ক দেখা দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, আমফানের আঘাতে ভেঙে গেছে বিশখালীর তীরবর্তী বৃহত্তর
গৌরনদী উপজেলার নন্দনপট্টি কাঠালতলী গ্রামের বাসিন্দা কাজী আলমগীর হোসেন (৫৫) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি স্ত্রী, ৩ কন্যা রেখে গেছেন। ওই বেলা এগারোটায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।