গৌরনদী উপজেলার নন্দনপট্টি কাঠালতলী গ্রামের বাসিন্দা কাজী আলমগীর হোসেন (৫৫) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি স্ত্রী, ৩ কন্যা রেখে গেছেন। ওই বেলা এগারোটায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।