এক দশকেই রেলের বহর থেকে হারিয়ে যেতে বসেছে ডেমু ট্রেন। বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে ৬৫৪ কোটি টাকায় ডেমু ট্রেনগুলো কিনেছিল। চীনের তাঙসান রেলওয়ে ভেহিকল কোম্পানি লিমিটেডের কাছ থেকে ২০১৩ সালে কেনা এসব ট্রেনের আয়ু ধরা হয়েছিল ২০ বছর। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল ও
‘দানবীয়’ এই সরকারের হাত থেকে মুক্তি পেতে এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের পদত্যাগসহ
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এইউইও) ৮০ শতাংশ পদে বিভাগীয় প্রার্থী হিসেবে নিয়োগ পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা। এ পদে সরাসরি নিয়োগ পেতে বিভাগীয় প্রার্থী হিসেবে ৪৫ বছর বয়স পর্যন্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগের নতুন বিধিমালা থেকে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে আটজন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৫৭৪ জনে। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুন্দরবনে আগে জলদস্যুদের বছরে একবার টাকা দিলে নিরাপদে মাছ শিকার করা যেত। এখন সুন্দরবন রক্ষায় নিয়োজিত সরকারি স্মার্ট বাহিনীকে প্রতি মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা করে চাঁদা দিতে হচ্ছে। টাকা না দিলে নৌকাণ্ডজাল আটকে রাখাসহ বিভিন্নভাবে জেলেদের হয়রানি করা হয়। মিথ্যা মামলায় জেলেদের কারাগারেও
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল রেলগেট এলাকায় একটি ইজিবাইকে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় অন্তত দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানায়, যাত্রী নিয়ে একটি
ভারতে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে, তা টোকেন হিসেবে। বাংলার মানুষের দু’দিনের খাবার তালিকার সমপরিমাণ মাছ। এতে ইলিশের বাজারে কোনো প্রভাব পড়বে না দেশে। আজ শুক্রবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দেশে উৎপাদিত ডিম
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আজ শুক্রবার দুপুরে রংপুর নগরীর পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, আমিও বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমার সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে মানুষ জানতো কেন
আগামী সোমবার থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে চলাচলের প্রত্যাশা পূরণ হচ্ছে বাসযাত্রীদের। প্রাথমিকভাবে ৮ টি বাস দিয়ে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিআরটিসি। তবে এক্সপ্রেসওয়ে ব্যবহার করলেও এর জন্যে অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। তিনি বলেন,