নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ রোববার জেলার আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে মিছিল শেষে মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশ
গতকাল শনিবার রাজধানীতে বিএনপির সমাবেশ চলাকালে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলামের জানাজার নামাজ রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১ টা ৫০ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। নিহত কনস্টেবল আমিরুল ইসলামের জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
সরকার পতনের একদফা দাবি আদায়ে আজ রোববার সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামের হরতাল চলছে। তবে সকাল থেকে রাজধানীর ইত্তেফাক, মতিঝিল, ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওই এলাকার বিভিন্ন সড়কের মূল পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও
বিএনপি-জামায়াতের হরতালের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিতে বিশেষ এই সমাবর্তনের আয়োজন করা হয়েছে। শনিবার রাজধানীতে ছিল রাজনৈতিক উত্তাপ, সংঘর্ষ, সংঘাত। আর রোববার হরতাল পালন করছে বিএনপি-জামায়াত ও গণতন্ত্র মঞ্চ।
বিশেষ সমাবর্তনের আয়োজন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উপাঁচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই ডিগ্রি তুলে দেন। অনুষ্ঠানে
বিএনপির ডাকা হরতালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে (ঢাকা-মাওয়া মহাসড়কে) যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিল কম। আজ রোববার সকাল পোনে ১০ টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজায় গিয়ে দেখা যায়, দক্ষিনবঙ্গ থেকে যাত্রীবাহি পরিবহনের বাস পদ্মা সেতু পার হয়ে টোল দিয়ে ঢাকার
হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। সার্বিক নিরাপত্তায় রাজধানীতে ৮৭টি ও রাজধানীর বাইরে ১৫৯টিসহ সারাদেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে র্যাব। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ
দেশব্যাপী চলছে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। এর প্রভাব পড়েছে জনজীবনে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। রাস্তায় বাস চলাচল কম থাকলেও রিকশা ও ব্যক্তিগত যান বেশি দেখা গেছে। আজ রোববার সরেজমিন সাইয়েন্সল্যাব মোড়, নিউমার্কেট ও নীলক্ষেত মোড় ঘুরে দেখা যায়, সড়কে বাস চলাচল করলেও
রাজধানীর মোহাম্মদপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুরোপুরি পুড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে মোহাম্মদপুর তিন রাস্তায় স্বাধীন পরিবহণের একটি বাসে আগুন লাগিয়ে
বিএনপির ডাকা হরতালের সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। তার স্ত্রী রাহাত আরা বেগম জানান, আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে একটি সাদা মাইক্রোবাসে করে বাসা থেকে নিয়ে যায় বিএনপি মহাসচিবকে। এ বিষয়ে