সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, শিমুলতলা, ছয়তলাসহ বেশ কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো
ঢাকায় ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশের সময় সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার। সেই সঙ্গে প্রাণহানি ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আজ সোমবার ঢাকায় অবস্থানরত সাত দেশের কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়,
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২৮ অক্টোবর বিএনপি তান্ডব চালিয়েছে। গতকাল সারাদেশে হরতাল ডেকেছে। সেই আগুন সন্ত্রাসের খেলায় ফিরে গেছে বিএনপি-জামাত। ১৩/১৪ সালে তারা গাড়ি চালকদের পুড়িয়ে মেরেছে। গতকাল ডেমরায় বাসে ঘুমন্ত চালককে পুড়িয়ে মেরেছে। কি নৃশংস। আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। উস্কানিতে
ইমামদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের দেশের কোনো ছেলেমেয়ে যেন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক প্রভৃতিতে সম্পৃক্ত না হয়, সেদিকে আপনারা (ইমাম) খেয়াল রাখবেন। তাদেরকে সেভাবেই গড়ে তুলবেন।’ আজ সোমবার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো উদ্বোধন করেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘৫০টি মডেল মসজিদ উদ্বোধন এবং জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ-২০২৩’ অনুষ্ঠানের
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৮১৮ জন; এইডিস মশাবাহিত এই রোগে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩৫৫ জন ঢাকা মহানগরে এবং ১৪৬৩ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে
বিএনপি-জামায়াতের ডাকা রোববার সকাল-সন্ধ্যার হরতাল এবং গত শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে ৯০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ২১টি জেলা থেকে ৯০০ জনকে আটকের খবর পাওয়া গেছে।রংপুররংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু,
বিএনপি আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা হরতালের সমর্থনে সড়ক অবরোধ করে মিছিল করেছে। আজ রোববার সকালে রাজধানীর সবুজবাগে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম। তিনি বলেন, এত বাধা বিপত্তির পরেও জামায়াতে ইসলামি
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। আজ রোববার সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ থেকে বের হয়। এরপর জিপিও জিরো পয়েন্ট ঘুরে ফের বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে