নতুন বছরের শুরুতেই এল সুখবর। ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারতের বিশেষজ্ঞ প্যানেল। শনিবার (০২ জানুয়ারি) থেকেই দেশটির বিভিন্ন রাজ্যে পরীক্ষামূলক টিকাদান শুরু হবে বলে জানা গেছে। এদিকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশও শিগগিরই পাবে এ ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভ্যাকসিন দেশে আসবে
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম মারা গেছেন। আজ শনিবার (২ জানুয়ারি) ভোরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, আয়েশা খানম অসুস্থ ছিলেন। গতকাল রাতে উনি অসুস্থ হয়ে পড়ে। তাকে বিআরবি হাসপাতালে ভর্তি
দেশে ইতিমধ্যে বোরো রোপণ কার্যক্রম শুরু হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বোরো আবাদে বেড়ে যাচ্ছে কৃষকের সেচ খরচ। ফলে কৃষককে অনেকটা সময় সেচ দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষি সম্প্রসারণ অধিদফতর অধিক সেচের কারণে বোরো আবাদে খরচ বেশি হওয়ায় কৃষকদের প্রাকৃতিক সেচের ওপর (বৃষ্টি) নির্ভরশীল
সারাদেশে সক্রিয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জাল করে ভুয়া এনআইডি প্রস্তুকারী অপরাধী চক্রের সদস্যরা। প্রতিটি ভুয়া ও জাল এনআইডি তৈরি করতে অপরাধী চক্রের সিন্ডিকেট সদস্যরা ১ লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত নিয়েছে। ইতিমধ্যেই ওই চক্র কয়েকটি ব্যাংক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তদন্তে
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৭ জন। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৬ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৯০ জন।আজ শুক্রবার (১
যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে সেখান থেকে ফেরত প্রবাসীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকালে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ১১ জন যাত্রী এসে পৌঁছান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ১ জানুয়ারি থেকে লন্ডন ফেরত
নতুন বছরে দেশের রাজনীতি নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারায় ফিরে বাংলাদেশকে সমৃদ্ধের দিকে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১ জানুয়ারি) সকালে সরকারি বাসভবনে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবার উৎসব ছাড়াই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।আজ শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে ঢাকাসহ সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেওয়া হচ্ছে।সরেজমিনে বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে
স্কুলে ভর্তির আবেদন করতে না পারায় নতুন করে আবেদন নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ভর্তি আবেদনের জন্য নির্ধারিত টেলিটকের সফটওয়্যারটি বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আবার খুলে দেওয়া হয়েছে। ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি। মাউশির এক অফিস আদেশে জানানো হয়, আগে বয়সের কারণে
অসাধু এক শ্রেণীর ব্যবসায়ী ভ্যাটের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজেরাই হাতিয়ে নিচ্ছে। অথচ তারা ক্রেতাদের কাছ থেকে কড়ায়-গ-ায় ভ্যাট আদায় করছে। এমন প্রতারণার কারণে সরকার শত শত কোটি টাকার ভ্যাট প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত এনবিআরের ভ্যাট নিরীক্ষা