রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। রনির পক্ষে আইনজীবী মোতাহর হোসেন সাজু ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি না হারলেই র্যাংকিংয়ে শীর্ষে উঠে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিন্তু কিউইদের হারানো দূরে থাক, ড্রও করতে পারেনি সফরকারী পাকিস্তান। ক্রাইস্টচার্চে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টেস্ট র্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে কিউইরা। নিউজিল্যান্ড ও পাকিস্তানের
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বিষয়ে গত ৪ জানুয়ারি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ভর্তিচ্ছু শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য রেজিস্ট্রারে এন্ট্রি করে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিক
বছরের প্রথম দিন ১ জানুয়ারি পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল জাহিদুল ইসলাম রুবেলের সঙ্গে বিয়ে হয় কুমিল্লার মেহনাজ জেরিন নিপার। ৩ জানুয়ারি গ্রামের বাড়ি থেকে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন নিপা। চাকুরির কারণে স্বামী রুবেলের বাসস্থান অফিসের মেস হওয়ায় স্ত্রীকে নিয়ে ওঠেন রাজধানীর উত্তর কমলাপুরের হোটেল
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ স্থাপনের কাজে অস্বাভাবিক বিলম্বের জন্য বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি ২০১২ সালে শুরু হলেও এখন পর্যন্ত শেষ না হওয়ায় মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে দ্বিতীয় সংশোধনী প্রস্তাবনায় আনায় প্রধানমন্ত্রী এ বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করেন। বৈঠকে কুষ্টিয়া মেডিক্যাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা
আরও সোয়া ২ লাখ টন চাল আমদানির জন্য ১৯টি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত চিঠিও পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ জানুয়ারি) বাণিজ্য সচিব বরাবরে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট সিদ্ধ চাল (বাসমতি ছাড়া) শর্তসাপেক্ষে আমদানির জন্য
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে বুধবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আট ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস বিতরণ কোম্পানি তিতাস তাদের ফেইসবুক পেইজে এ সংক্রান্ত একটি নোটিশ দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের দ্বিতীয়
দেশে করোনার প্রাদুর্ভাব শুরু পর টানা ৬৭ দিন রেলের যাত্রী পরিবহন বন্ধ ছিল। পাশাপাশি আমদানি-রফতানি বাণিজ্যও ছিল স্থবির। কিন্তু ওই সময়েও রেলপথে পণ্য পরিবহন স্বাভাবিক ছিল। তখন রেলপথে সিংহভাগ পণ্যের পরিবহন কমলেও খাদ্যশস্যের পরিবহন ছিল তুলনামূলক বেশি। ফলে বাংলাদেশ রেলওয়ে সর্বশেষ অর্থবছরে আগের বছরের চেয়েও
মাদক নির্মূূলে দেশজুড়ে সম্মিলিত অভিযান চালানো হবে। নতুন বছরে মাদক নির্মূলের অঙ্গীকার নিয়ে মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু হচ্ছে সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান। ইতিমধ্যেই বিভাগ থেকে শুরু করে থানা পর্যায়ের মাদক ব্যবসায়ী ও মাদক স্পটের তালিকা করা হয়েছে। এমনকি মাদক মামলা দ্রুত নিষ্পত্তি করতে