সিএনএস লিমিটেড চুক্তি ছাড়াই শুধুমাত্র মৌখিক অনুমোদনে রেলের কোটি কোটি টাকার টিকিট বিক্রি করছে। বিগত ২০০৭ সাল থেকে রেলের টিকিট বিক্রির দায়িত্ব পালন করছে সিএনএস লিমিটেড। কিন্তু সিএনএস-এর সাথে রেলের চুক্তির মেয়াদ গত বছরের মার্চেই শেষ হয়ে গেছে। আর বৈধ কোনো চুক্তি না থাকায় রেলওয়ে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৮ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জনে। শনিবার বিকেলে
রেলপথ মন্ত্রণালয়ের দরপত্রের শর্তানুসারে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন না করে কোরিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান হুন্দাই রোটেম প্রিশিপমেন্ট ইন্সপেকশন কোম্পানি বাংলাদেশকে ১০টি ইঞ্জিন সরবরাহ করেছে। শর্ত ভঙ্গ করে ত্রুটিপূর্ণ ওই দশটি লোকোমোটিভ তদন্তে ৬০ দিন পর ১৯ জানুয়ারি ফের রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.ফারুকুজ্জামানকে আহ্বায়ক করেতিন সদস্যের কমিটি
‘মুজিববর্ষ’ উপলক্ষে সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর সরবরাহের প্রতিশ্রুতির অংশ হিসেবে শনিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশে ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬২টি বারসহ মোট ৭ কেজি ২৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস হাউস প্রিভেন্টিভ টিম। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। ঢাকা কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১টার
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৮১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩০ হাজার
সরকার তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে প্রধানমন্ত্রীর কার্যালয় সায় দিয়েছে বলে জানা যায়। আর ওই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে রেন্টাল (ভাড়াভিত্তিক) ও কুইক রেন্টাল (দ্রুত ভাড়াভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ নতুন করে আর বাড়ানো
টাইগার বোলারদের তোপের মুখে বিপর্যস্ত ক্যারিবীয় ব্যাটিং লাইন-আপ। ১৪৮ রানেই গুটিয়ে গেলো উইন্ডিজের ইনিংস।শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। শুরুতেই সুনিল আমব্রিসকে সাজঘরে ফেরান
নিষেধাজ্ঞার অমানিশা কাটিয়ে আপন আলোয় উজ্জ্বল সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেছেন রাজার মতোই। বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে এমন রাজসিক প্রত্যাবর্তনে স্বস্তি নেমে এসেছে টাইগার সমর্থকদের মনে। তবে সাকিবের এমন প্রত্যাবর্তনের খবরের মাঝেও রয়েছে অস্বস্তির খবর। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে থাকছেন না সাকিব আল হাসান। সন্তানসম্ভবা
প্রধানমন্ত্রীকে দিয়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে এ ব্যাপারে জনগণ আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২২ জানুয়ারি) করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই বিনা টেন্ডারে করোনার টিকা আমদানির