ঝুঁকি ভাতা এবং পেনশনসহ সাংবাদিকদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা, মরণোত্তর সম্মাননা ও সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকাদান কর্মসূচি নিয়ে জরিপ পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। এতে সরকারকে তিনটি পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জরিপ দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সরকারকে তিনটি পরামর্শ দিয়েছি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গণতন্ত্রের হত্যাকারী ও ঘাতক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় চট্টগ্রামে আরেকটি প্রহসনের নির্বাচন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে। ভোটাররা
করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সুরক্ষা’ র মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে টিকা গ্রহণে আগ্রহীদের। প্রাথমিক পর্যায়ে অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন ব্যতীত কাউকে টিকাদান না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক
দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এদিকে দেশের প্রথম করোনা টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা
বাংলাদেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে আজ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সসহ ২৫ জনকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। বুধবার বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর আজ কেবল কুর্মিটোলা হাসপাতালেই টিকা দেয়া হবে। এরপর বৃহস্পতিবার থেকে কুয়েত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতির নগ্নতা জনগণ প্রত্যক্ষ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বাকলিয়াস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর প্রতিক্রিয়ায় তিনি এই অভিযোগ করেন। তিনি জানান, ‘ভোটের পরিবেশ প্রার্থী হিসেবে আমার
মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হারবাল গবেষক লায়ন ডা. আলমগীর মতির মা রহিমা খাতুনের পঞ্চম মৃত্যুবার্ষিকী বুধবার (২৭ জানুয়ারি)। এ উপলক্ষে মডার্ন হারবাল গ্রুপের হেড অফিস এবং শরীয়তপুরের নড়িয়ায় ডা. আলমগীর মতির নিজ বাসভবনে দিনব্যাপী কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ডা. আলমগীর মতি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জানিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে এক ডজন পরিত্যক্ত বিমান বিকল অবস্থায় পড়ে রয়েছে। ওসব উড়োজাহাজের মালিকানা প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর ধরে আমদানি-রপ্তানি কার্গো ভিলেজের সামনে ও রানওয়েতে বিমানগুলো ফেলে রেখে। ইতিমধ্যে ওসব প্রতিষ্ঠান তাদের ব্যবসাও গুটিয়ে নিয়েছে। কিন্তু উড়োজাহাজগুলো বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে
অর্থের অভাবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। বিগত ২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি অনুমোদন পায়। প্রকল্পটির বাস্তবায়নের মেয়াদকাল আর মাত্র দেড় বছর বাকি। কিন্তু প্রায় ১৭ হাজার কোটি টাকার ওই প্রকল্পের কাজ এখনো