রাজধানী ঢাকার অধিকাংশ খালই সরকারের উদাসীনতা এবং প্রভাবশালীদের দখলে ভরাট হয়ে গেছে। বর্তমানে যে কটি খাল টিকে রয়েছে সেগুলোতেও নিরবচ্ছিন্ন প্রবাহ নেই। তাছাড়া অধিকাংশ খালেরই সীমানা নির্ধারণ করা নেই। বরং রাজধানীর অধিকাংশ খালই দখল করে বহুতল ভবন, সড়কসহ নানা ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেগুলোতে
ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি (এমআরএ) এনজিও ঋণের সুদহার কমানোর উদ্যোগ নিয়েছে। সেজন্য উচ্চ পর্যায়ের ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কারণ গত এক বছর যাবৎ ব্যাংক ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে অর্থাৎ ৯ শতাংশের নিচে নামিয়ে আনা হয়েছে। কিন্তু ক্ষুদ্র ঋণদানকারী
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে রাজধানীর মোহাম্মদপুরে হওয়া হামলার প্রায় আড়াই বছর পর চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে সম্প্রতি আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আসামিরা
দেশে প্রথমবারের মতো কোনো ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের (হিজড়া) সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দেওয়া হলো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বৈশাখী টেলিভিশন তাসনুভা আনান শিশির নামে এক হিজড়াকে সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দিয়েছে। বৈশাখী টিভি কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য, বৈষম্যহীন
রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপির এক নেতা দেশে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর যে ঈঙ্গিতপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দিয়েছে তাতে দেশবাসী বিক্ষুব্ধ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বক্তব্য বিএনপির ফ্যাসিবাদি মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে বলেও মনে করেন তিনি।
বৈধভাবে বিদেশে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লাইসেন্স দিয়ে থাকে। মূলত ওসব প্রতিষ্ঠানের নামেই এদেশের কর্মীরা বিদেশে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এজেন্সির মাধ্যমে এদেশের কর্মীরা বিদেশ যাচ্ছে, তার নামও বেশির ভাগ কর্মী জানে না। তারা এলাকার পরিচিত দালাল বা
করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে দেশে বড় ধরনের খাদ্য ঘাটতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে খাদ্যশস্যের দামে তার প্রভাব দেখা যাচ্ছে। বিগত পাঁচ দশকে দেশে খাদ্যশস্যের উৎপাদন ৩ গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। যে কারণে কভিডকালেও বাংলাদেশকে খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি। কিন্তু মার্কিন কৃষি
দেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৪৪১ জনের। একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৩৫ জন। এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৯ হাজার ১৮৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) অপারেশন শাখার প্রধানসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। আজ শুক্রবার (৫ মার্চ) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ)
জাতিসংঘ থেকে উন্নয়নশীল দেশের সুপারিশ পাওয়ায় দেশব্যাপী সব থানায় ৭ই মার্চ বিকেল তিনটা থেকে উদযাপন করবে পুলিশ সদস্যরা। শুক্রবার সকালে রাজধানীর রাজারবাগে 'এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, জাতিসংঘের স্বীকৃতি দেশব্যাপী উদযাপনের বাংলাদেশ পুলিশ' শীর্ষক আলোচনা সভায় এ ঘোষণা দেন আইজিপি বেনজির আহমেদ। তিনি বলেন, আমরা আমাদের উন্নয়নশীল