বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা রাজনৈতিক কৌশল। সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৭ মার্চ) সকাল ৯টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
২৬শে মার্চের মধ্যে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলে আবারও জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।রোববার ৭ই মার্চ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক 'ভ্রাম্যমাণ জাদুঘর বাস' উদ্বোধন করে এ কথা বলেন তিনি। প্রথমবারের মতো জাতীয়ভাবে ৭ই মার্চ উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের
ইতিহাস বিকৃতকারী মহল কূটকৌশল করে ৭ই মার্চ পালন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি। ৭ই মার্চের সুবর্ণ জয়ন্তী প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপন উপলক্ষ্যে, দিনের শুরুতে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেই ভাষণ ছিল এক মহামন্ত্র। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোববার দেয়া বাণীতে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে,
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ মার্চ) সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য
দেশে নিত্যপণ্যের দাম হু-হু করে বাড়ছে। কয়েক মাস ধরে বাড়তে থাকা চালের দাম এখনো পড়েনি। পাশাপাশি ভোজ্য তেল, ডাল, আটা, ময়দা, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও চড়া। এ ছাড়া বেড়েছে মাছের দাম ও ব্রয়লার মুরগির দাম। ফলে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। এদিকে, প্রকৃতি থেকে
গণতন্ত্রে সমালোচনা সহ্য করতে হবে। সেই সমালোচনা সহ্য করার মতো একটা বৃহৎ মন থাকতে হবে। সেই বৃহৎ মন তারেক রহমানের রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’
বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের মধ্যে কমেছে স্বর্ণের দাম। ফেব্রুয়ারিজুড়ে ৫ দশমিক ৯৪ শতাংশ দরপতনের পর চলতি মাসের প্রথম সপ্তাহেও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এমন টানা দরপতনের মধ্যে পড়ায় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে দামি এই ধাতুটির দাম। স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহজুড়ে বড়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ’র বিরুদ্ধে তদন্ত কার্যক্রমে শিক্ষামন্ত্রী বা কেউ প্রভাব বিস্তার করেননি। স্বাধীন ও নিরপেক্ষভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এ-সংক্রান্ত তদন্ত শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেরোবির উপাচার্যের বক্তব্যের নিন্দা জানিয়ে শনিবার ইউজিসি থেকে একটি প্রতিবাদ পাঠানো
দেশে গত ২৪ ঘণ্টায় এর আগের তিনদিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এর আগের দিন গত শুক্রবার মৃত্যু হয়েছিল ৬ জনের, ৪ মার্চ ৭ জনের এবং ৩ মার্চ মৃত্যু হয়েছিল পাঁচজনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত