করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭১৯ জন। মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ২৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫৯৭ জনের মৃত্যু
৪১তম বিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৬ মার্চ) বেলা তিনটার দিকে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থীর দায়ের করা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৭ থেকে ২৬ মার্চ ঢাকায় সভা নিষিদ্ধ করে অন্যান্য দলের অধিকার হরণ করেছে সরকার। মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ার নিজ গ্রামে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যু বার্ষিকীতে কবরে জিয়ারত শেষে সাংবাদিকদের এ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ ে(বিইউপি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রচিত “জন্ম শত বরষে মুজিব, দেখিতে চাহে, তোমায় এ মন, যদিও তুমি আছো মনে মনে, সকলের হৃদয়ও আসনে” শীর্ষক গানের মোড়ক উন্মোচন আজ ১৬ মার্চ ২০২১ তারিখে বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ট্রেন চালক সংকট নিরসনে চুক্তিভিত্তিক (এলএম) নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এপ্রিল মাসের শুরু থেকে চলতি বছরে ১৩ জন এলএম অবসরে যাবেন। ট্রেন চালক সংকট জটিল হওয়ায় চুক্তিতে চালক নিয়োগ দেয়া হবে। চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলে চালকদের দ্বায়িত্ব পালনে গুরুত্ব অনেকটাই কম থাকে বলে
রাজশাহীতে সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়েছে আদালত। সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম মামলার আবেদন গ্রহণ করেন। এ
নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননা মামলার হাজিরা থেকে অব্যাহতি পেলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হয়েছিলেন তিনি। পরে ব্যাখ্যা প্রদান শেষে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সকলকে ডিএমপি'র নির্দেশনা প্রতিপালনেরও আহবান জানান তিনি। ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল (বুধবার) দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে এ তথ্য জানা গেছে। দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের
তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব- এটা পুরনো খবর। যে কারণে তিনি নিউজিল্যান্ড সফরে থাকবেন না বলে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন এবং স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগেই মা’কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অবশেষে সুখবর মিলল যুক্তরাষ্ট্র থেকে। দুই কন্যার পর এবার পুত্র