দেশের রাজনীতি উল্টো পথে হাঁটছে। আমরা স্বাধীনতার ৫০ বছর পার করছি। কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটুকু হয়েছে তা ভেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিকেল সাড়ে ৪টায়
আমদানিনির্ভরতা কমিয়ে দেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ রোডম্যাপও তৈরি করেছে সরকার। ওই রোডম্যাপে গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত উদ্ভাবনের ওপর জোর দেয়া হয়েছে। একই সঙ্গে উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের উপায় খুঁজতে গবেষণার কথা বলা হয়েছে। সংষ্টিরা মনে করছেন, রোডম্যাপ অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে পেঁয়াজের সংকট কাটিয়ে ওঠা যাবে।
গাড়ির গ্যাস সিলিন্ডার পরীক্ষার বাধ্যবাধকতার তোয়াক্কা করছে না যানবাহনের মালিকরা। কোনো ধরনের ত্রুটি না থাকলেও পাঁচ বছর পরপর সিলিন্ডার পরীক্ষা করানোর বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গত দুই বছরে মাত্র সাড়ে ৭ হাজার সিলিন্ডার পুনঃপরীক্ষা হয়েছে। তার বিপরীতে প্রথম বা সর্বশেষ পরীক্ষার ৫ বছর বা তারও বেশি
করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ দফা সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বিসিএস ও অন্যান্য বড় পরীক্ষাও বন্ধ রাখতে বলা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ সচিবকে লিখিতভাবে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর মনে করে,
মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক পর্দা উঠেছে। বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে ১০ দিনের আয়োজনের সূচনা হয়। এ অনুষ্ঠান ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬০৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলীহ।আজ বুধবার (১৭ই মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে, তিন দিনের
বৈদ্যুতিক গোলযোগের কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নতুন ভবনের তৃতীয় তলার আইসিইউতে আগুন লেগেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৭ মার্চ) দুপুরে মহাখালীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এদিকে অগ্নিকাণ্ডের পর রোগীদের স্থানান্তরিত করার সময় তিনজনের মৃত্যু হয়
শিশুদের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ যেনো না হয় সেদিকে বাড়তি নজর রাখতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৭ই মার্চ) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শিশু সমাবেশে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও পড়াশোনার
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ১০টায় শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। পরে জাদুঘরে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর