করোনাভাইরাস প্রতিরোধী টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট হঠাৎ বাংলাদেশে টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় চাপের মধ্যে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন টিকা সংকটের কারণে প্রথম ধাপের ডোজ বন্ধ করার পর এবার টিকার নিবন্ধন কার্যক্রমও বন্ধ ঘোষণা করলো স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
সরকারের উদাসীনতা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উদাসীনতা, অবজ্ঞা, অবহেলা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। করোনার চিকিৎসায় সরকারিভাবে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বুধবার (০৫ মে) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত করোনাভাইরাসের স্বাস্থ্য সেবা
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন ছিল ৫ মে পর্যন্ত। পরে এ লকডাউন আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে। এ জন্য আগামীকাল বৃহস্পতিবার (৬ মে) থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। এর আগে বুধবার (৫ মে) পর্যন্ত ব্যাংকিং
করোনার কারণে বন্ধ থাকা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১৭ মে খুলছে না। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পূর্বঘোষিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলা যাবে কি না, তা ঠিক করতে বুধবার (৫ মে) বৈঠক করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা। পরে বৈঠকে সূত্রে জানা যায়, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডব অনেক বড় ঘটনা। তদন্তে তাই সময় লাগছে। অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হচ্ছে। মামলার তদন্ত শেষ করতে না পারার আরেকটি কারণ হচ্ছে, কোনো নিরাপরাধ ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হন। তবে কেউ যদি ফের তাণ্ডব সৃষ্টির চেষ্টা করে
ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দিতে না পারলে বাংলাদেশকে টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৫ মে) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৭৫৫ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪২ জন। মোট শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনে। এর
চীনের তৈরি করোনাভাইরাসের টিকা আগামী বুধবার (১২ মে) এর আগেই বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার (৫ মে) এ তথ্য জানান তিনি। গত ২৯ এপ্রিল চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন ৫ মে পর্যন্ত ছিল। পরে এ লকডাউন আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে। বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার
সৌদি আরবে এবার ৩০ রোজা হবে। সেক্ষেত্রে আগামী ১৩ মে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং রয়েল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল মানেয়া এ কথা জানিয়েছেন। শেখ আব্দুল্লাহর বরাত দিয়ে খবর প্রকাশ করে আল শোরোক। তারা বলছে, জ্যোতির্বিদ্যার গণনার