বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক। তিনি জানান, খালেদা জিয়ার শ্বাসকষ্ট অনেকটাই কমে গেছে। এখন বেশিরভাগ সময়ই তিনি স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। মাঝে মাঝে প্রয়োজনে এক লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক আরও
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এমন পরিস্থিতিতে সৃষ্ট নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১০ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে থেকে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উপহার হিসেবে চীনের ৫ লাখ ডোজ করোনার টিকা আগামী বুধবার (১২ মে) দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।সোমবার (১০ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চীনের রাষ্ট্রদূত। লি জিমিং বলেন, জি টু জি কিংবা বাণিজ্যিকভাবে বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত চীন।
লকডাউনের নামে এভাবে মানুষকে আটকে রাখার সরকারি সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড: জাফরুল্লাহ। আজ রবিবার দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে টাঙ্গাইলের সসন্তোষে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুঃস্থদের মাঝে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময়
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করোনা মহামারির মধ্যেও আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বেশি রাজস্ব পাচ্ছে। আমদানি পর্যায়ে রাজস্ব সংগ্রহ বেড়ে যাওয়ায় মোট রাজস্ব সংগ্রহেও ইতিবাচক প্রবৃদ্ধি হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআর এক লাখ ৭৮ হাজার ২৬৩ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। যা পুরো
সরকার দেশে পুরনো গাড়ি আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়ে স্থানীয়ভাবে গাড়ি উৎপাদন করতে চাইছে। ওই লক্ষ্যে সরকারের শিল্প মন্ত্রণালয় ‘অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২০’ নামে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে। তাতে পর্যায়ক্রমে দেশে পুরনো গাড়ি আমদানি বন্ধের কথা বলা হয়েছে। তবে ওই নীতিমালা চূড়ান্ত হওয়ার আগেই
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৯ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। এর আগে সকালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯৩৪ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৬ জন। এতে মোট শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা পরিস্থিতির বিষয়ে বলেছেন, যতদোষ কেবল নন্দ ঘোষ শেখ হাসিনা ও তার সরকারের। অথচ বাংলাদেশ তুলনামূলকভাবে এখনো অনেক ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের জন্য। রোববার (৯ মে) সকালে রাজধানীর আইডিবি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে হাইকোর্ট। রবিবার মামলাটি করেন আইনজীবী মনজিল মোরশেদ। গত সপ্তাহে তিনি আদালত অবমাননার আইনি নোটিশ পাঠিয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যান সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় তুলে ধরে নোটিশে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান নিছক কোনো এলাকা